বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাবিলা নূর কেন চুপ ছিলেন?

সাবিলা নূর কেন চুপ ছিলেন?

চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কিছুদিন আগে ‘তাণ্ডব’ সিনেমায় নায়িকা হয়েছিলেন সাবিলা নূর। সিনেমার বিভিন্ন প্রচারণামূলক ইভেন্টে সাবিলা নূরকে দেখে অনেকেই বিভিন্নভাবে সমালোচনা করেছিলেন।

কারও মতে, সাবিলা স্বতঃস্ফূর্ত ছিলেন না, অহংকারে নাকি তার পা মাটিতে পড়ছে না। কারও প্রশ্ন, একটি সিনেমা করেই এরকম ভাব? কিন্তু সাবিলা নূর কেন চুপচাপ ছিলেন সেসব ইভেন্টে? প্রথমবারের মতো সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৫ম পর্বে।

এই পর্বে বিশেষ অতিথি হয়ে অভিনেত্রী, নৃত্যশিল্পী সাবিলা নূর বলেছেন ২০১৭ সালের কথা। যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলেন। ফিরে এসে দ্বিগুণ উদ্যমে পড়াশোনা করে ভালো ফল করেছিলেন। সাবিলা নূর পডকাস্ট শো’তে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে ক্যামেরার বাইরে কাজ করার কিছু চমকপ্রদ তথ্য। গেল বইমেলায় সাবিলা নূরের লেখা একটি ছোট গল্পের বই ‘ভালোবাসা অতঃপর’ প্রকাশিত হয়েছিল।

এর আগে হৃদিকা, পারাপার, মুখোমুখি অন্ধকার—তিনটি নাটকের গল্পও লিখেছিলেন তিনি।

পডকাস্ট শো’তে সাবিলা জানিয়েছেন, মন ভালো হলেও তিনি কবিতা লিখেন। মন খারাপ হলেও কবিতা লেখেন। লেখালিখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন জনপ্রিয় তারকা সাবিলা নূর।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৫ম পর্ব প্রচার হবে ৩০ আগস্ট শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X