বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

সায়ন্তিকার ‘ছায়াবাজ’র সেটে কেন ছিলেন শ্রাবন্তীর সাবেক স্বামী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘ছায়াবাজ’ চলচ্চিত্রে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরিচালক তাজু কামরুলের নির্মিতব্য এই সিনেমার কাজ শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন এই অভিনেত্রী।

নায়িকার দাবি, নৃত্য পরিচালক মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। শোনা গেছে নৃত্য পরিচালককে বদলের দাবিও তুলেছেন সায়ন্তিকা।

বাংলাদেশে এটি তার প্রথম ছবি। এই ছবি নিয়েই চলছে বিতর্ক। প্রযোজক ও নায়িকা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

এখানেই শেষ নয়, এবার শোনা যাচ্ছে এত কিছুর মধ্যে উপস্থিত ছিলেন শ্রাবন্তীর সাবেক স্বামী কলকাতার পরিচালক রাজিব কুমার।

এ বিষয়ে তিনি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে রাজীব কুমার জানান, সেই সময় তিনি বাংলাদেশে গিয়েছিলেন নিজের অন্য একটি ছবির প্রি-প্রোডাকশনের জন্য। এত বিতর্কের আগেই কলকাতা ফিরে আসেন তিনি।

কিন্তু সায়ন্তিকা এবং জায়েদ খানের এ ছবির সঙ্গে কীভাবে যুক্ত তিনি?

রাজীব বলেন, আমি তেমনভাবে যুক্ত নই। মনিরুল (সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম) ভাইয়ের সংস্থার সঙ্গে অল্পস্বল্প কাজ করি। এই ছবির গানের রেকর্ডিং হয়েছিল কলকাতায় আমার তত্ত্বাবধানে। তাই যখন শুনেছিলাম গানের শুটিং হচ্ছে, তাই দেখতে গিয়েছিলাম। তারপর যা কিছু ঘটেছে তখন আমি উপস্থিত ছিলাম না। তাই কী হয়েছে আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব নয়।

এ ঘটনা নিয়ে সায়ন্তিকা বলেছিলেন, ‘মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। তার কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।’

তবে সঠিকভাবে ব্যবস্থা করলে ছবির কাজ শেষ করবেন বলে জানিয়েছিলেন নায়িকা। এত বিতর্কের মধ্যে সায়ন্তিকা ও জায়েদের এ ছবির শুটিং শেষ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X