তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ফারিয়ার স্বীকারোক্তি

নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর তারকাখ্যাতির উজ্জ্বল মুখ—সবকিছুর আড়ালে লুকিয়ে থাকে না বলা গল্প, কঠিন লড়াই আর ব্যক্তিগত ভাঙাগড়ার অধ্যায়। সেই অদেখা জীবনের দরজা এবার নিজেই খুলে দিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি আলোচিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে হাজির হয়ে খোলামেলা কথায় তুলে ধরলেন তার সংগ্রাম, সিদ্ধান্ত আর জীবনের কঠিন বাস্তবতার অভিজ্ঞতা—যা শুনে চমকে গেছেন ভক্তরাও।

পডকাস্টে নুসরাত ফারিয়া নিজের নাম নিয়ে এক মজার তথ্য শেয়ার করেন। তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা আদর করে নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের ঘনিষ্ঠজনের কাছে তিনি আজও এ নামেই পরিচিত।

জীবনে চলার পথে বন্ধু আর আপনজন চেনার অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে—কে আসলে আপন আর কে পর।’

দুই বছর আগে ভালোবাসা দিবসে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেছিলেন, সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসা নয়, বরং নিজের ভালো থাকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। পডকাস্টে ফারিয়া জানান, সেই দর্শনে তিনি আজও অটল।

এ ছাড়া পডকাস্টের এ আড্ডায় প্রেম, বিয়ে এবং সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের এই নবম পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। ১০০ মিনিট ব্যাপ্তির বিশেষ এই পর্বটি আগামী ৩১ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১০

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১১

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১২

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৩

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৪

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৫

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৬

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৭

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

টিভিতে আজকের যত খেলা

১৯

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X