বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গানে ফিরলেন ফয়সাল রদ্দি

ফয়সাল রদ্দি। ছবি : সংগৃহীত
ফয়সাল রদ্দি। ছবি : সংগৃহীত

ওয়েব সিরিজ ‘ইনফিনিটি-২’ এর টাইটেল ট্রাকের মধ্য দিয়ে গানে ফিরেছেন ‘রাজত্ব’ ব্যান্ডের শিল্পী ফয়সাল রদ্দি। হিপহপ শ্রোতাদের কাছে বেশি পরিচিত তিনি। গায়কের পাশাপাশি তিনি একাধারে গীতিকার, র‍্যাপার ও নির্মাতা। ২০০৯ সালে লন্ডনে জনপ্রিয় র‍্যাপার তৌফিক আহমেদের সঙ্গে ‘রাজত্ব’ ব্যান্ডের কাজ শুরু করেছিলেন ফয়সাল রদ্দি। পরের বছরই ব্রিটিশ মিউজিশিয়ান গ্যারেথ রেডফার্নের কম্পোজিশনে নিজের প্রথম অ্যালবামের কাজ শেষ করেন। এরপর ২০১৪ সালে তার ‘দাসত্ব’ অ্যালবাম প্রকাশ্যে আসে। তার পরিচালনায় ‘পাঠশালা’ সিনেমাটিও দর্শকপ্রিয়তা পেয়েছে। এই নির্মাতার নতুন সিনেমা ‘যাযাবর’ রয়েছে মুক্তির অপেক্ষায়। ফয়সাল রদ্দি বলেন, ‘পাঠশালা’ মুক্তির প্রায় অর্ধদশক পেরিয়ে যাওয়ার পর যখন চলচ্চিত্রটি বঙ্গ’র ইউটিউব চ্যানেলে আপলোড হয়, তখন অসংখ্য দর্শকের অ্যাপরিসিয়েশন ও সিনেমার বিষয়বস্তু নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখে খুব আনন্দ পেয়েছি। ‘আমি বাংলাদেশ’, ‘বাঘ আইলো রে’, ‘গর্জন’ গানগুলো ফয়সাল রদ্দিকে পরিচিতি এনে দিয়েছে। এ ছাড়াও তার কণ্ঠে অনম বিশ্বাসের লেখা ও অমিতাভ রেজা নির্মিত গ্রামীণফোনের ‘নির্ঘুম চোখ জানালায়’ জিঙ্গেল ক্যাম্পেইনটি বেশ জনপ্রিয়তা পায়। পাশাপাশি ‘পায়ের নিচে মাটি নাই’ ও ‘নদী’ তার জনপ্রিয় র‍্যাপ। আপাতত নিজের নতুন সলো র‍্যাপ অ্যালবাম ‘সাধু’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X