বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:৪৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব’ সিনেমা দেখে সময় নষ্ট হবে না : শুভ

‘মুজিব’ সিনেমার পোস্টার ও আরেফিন শুভ। ছবি : সংগৃহীত
‘মুজিব’ সিনেমার পোস্টার ও আরেফিন শুভ। ছবি : সংগৃহীত

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখে দর্শকের সময় নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শোতে এ কথা বলছেন তিনি।

আরিফিন শুভ বলেন, ‘সিনেমা তো মানুষের জীবন নিয়েই তৈরি। কখনো কাল্পনিক ঘটনা, কখনো আবার বাস্তব। এটি একটি বাস্তব গল্প। সিনেমাটি দেখে আপনারা তৃপ্তি পাবেন; বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘শুধু বঙ্গবন্ধুর চরিত্র দেখার জন্য নয়, এ সিনেমা দেখে আপনার ভেতরে সত্যিকারের দেশ প্রেম জাগ্রত হতে পারে।’ শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। এই সিনেমাটির ডিস্টিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়ার ওপর। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

আর্জেন্টিনা-ব্রাজিলকে যত ভালোবাসি, ততটা কি বাংলাদেশকেও

ইবনে সিনা ট্রাস্ট-হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের করপোরেট চুক্তি স্বাক্ষর

অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

শিশুদের সৃজনশীল বিকাশে ইন্টারঅ্যাকটিভ আর্ট ওয়ার্কশপে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

১০

প্রবাসে বাংলার ঐতিহ্যের মিলনমেলা, সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

১১

৫০ শতাংশ ছাড়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

১২

এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে হামলা ইউক্রেনের

১৩

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ বিভ্রাট ছিল নিজস্ব উপকেন্দ্রের ত্রুটিতে, জানাল ডিপিডিসি

১৪

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

১৫

মুহুরী সেচ প্রকল্পের ৪০ রেগুলেটর গেট খুলে দিল পাউবো

১৬

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে গোপনাঙ্গ বিচ্ছিন্ন, রেল কর্মকর্তার মৃত্যু

১৭

চ্যাটজিপিটি যেন কপি মেশিন না হয়: শিক্ষামন্ত্রী

১৮

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

১৯

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে জাগপা’র দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু

২০
X