বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব’ সিনেমা বন্ধে আইনি নোটিশ, হেসে উড়িয়ে দিলেন তিশা

নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত
নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এতে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

অন্যদিকে ব্যাপক সাড়া জাগানো এই সিনেমাটির প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপনের অভিযোগ এনে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

এই নোটিশের বিষয়ে নিজের মত জানিয়েছেন তিশা। সিনেমা বন্ধের বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে তিশা বলেন, ‘কতকিছুর জন্যই তো আইনি নোটিশ পাঠানো হয়। সরোয়ারকেও (মোস্তফা সরয়ার ফারুকী) তো কত নোটিশ পাঠানো হয়’।

‘মুজিব’ সিনেমায় তিশা মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আসলে পারিশ্রমিক প্রসঙ্গ সবসময় অ্যাভয়েড করে গিয়েছি। কখনো এ প্রসঙ্গটা তুলতে চাইনি। কিছু বিষয় নিজের কাছে থাকাই ভালো। এটা একটা ভালোবাসার ছবি। ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানানোর ছবি। এতেই আমি অনেক খুশি। কত টাকা নিচ্ছি, না নিচ্ছি এটা মুখ্য নয়। যেটাই নিয়েছি তাতে আমি ভীষণ খুশি।’

কালবেলা/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X