বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিজীবন নয়, কাজ নিয়ে কথা হোক : সিয়াম আহমেদ

চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত।
চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা। এ তালিকায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমা মুক্তির আগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা সংস্থা। সেখানেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন সিয়াম আহমেদ।

ঈদের একাধিক সিনেমার ভিড়ে ‘অন্তর্জাল’ মুক্তি দেওয়া ঠিক হচ্ছে কিনা- এমন প্রশ্নে সিয়াম বলেন, ‘আমাদের দেশের জন্য ঈদ হচ্ছে একমাত্র সময় যখন বেশি হল খোলা থাকে। এ সময় দর্শকও বেশি থাকে। ফলে সবাই তো ফুলের মধুই খেতে চায়। আপনি কত আগে ঘোষণা দিলেন, কত আগে সব রেডি করে বসে থাকলেন। সেসব কোনো ম্যাটার করে না। কারণ আমাদের এখানে একজন আরেকজনকে সাপোর্ট করার চেয়ে একজন আরেকজনকে পেছন থেকে টান দেওয়ার প্রবণতা বেশি। আমি যাকে কলিগ বলি, তাকে আপনারা প্রতিযোগী বানান। তো তাকে কীভাবে হেয় করা যাবে এই নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু পুরো দুনিয়ার কথা যদি চিন্তা করেন, তাহলে কোনো ইন্ডাস্ট্রিই এভাবে সার্ভাইব করতে পারে না।’

চিত্রনায়কেরা কোনো কিছু হলেই সাংবাদিকদের দোষারোপ কেন করেন এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘আমি তো কাউকে দোষারোপ করি না।’ পাল্টা সাংবাদিকের উদ্দেশ্যে কৌতুক করে বলেন, ‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না।’

তিনি আরও বলেন, ‘একজন আর্টিস্ট হিসেবে আমিও চাইব আমার ছবিটা ঈদে আসুক। কিন্তু এর জন্য একটা কন্ট্রোল সেন্টার দরকার। যেখান থেকে ঠিক করা হবে, কয়টা সিনেমা মুক্তি পাবে। কোন কোন ছবিটা মুক্তি পাবে। কিন্তু সেইটা হচ্ছে না। এটাও ঠিক যে যখন অনেক সিনেমা একসাথে আসে তখন সিনেমা নিয়ে কথা হয়। অনেকটি সিনেমা একসাথে এলে সবার কাজ নিয়ে কথা হয়। তর্ক-বিতর্ক যা তা কাজ নিয়েই হয়। অন্যথায় ব্যক্তিজীবন নিয়ে কথা হয়। আমরা চাই, ব্যক্তিজীবন নয়, কাজ নিয়ে কথা হোক।’

‘অন্তর্জাল’ সিনেমাটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এতে সিয়াম ছাড়ও আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনসহ আরও অনেকে। ছবিটিতে সাইবার ক্রাইমের ভয়ঙ্কর দিক তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে ছবিটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X