বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘দরদ’ সিনেমা শুটিংয়ে মুম্বাই যাচ্ছেন শাকিব খান

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

‘দরদ’ সিনেমায় নাম লিখিয়েছেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। চলচ্চিত্রটির দৃশ্যায়নের সময় ঘনিয়ে এলেও সময় মতো শুটিংস্পটে যেতে পারেননি তিনি।

চলতি মাসের ২০ অক্টোবর থেকে ‘দরদ’ ছবির শুটিং শুরুর কথা। সিনেমাটির দৃশ্যায়ন হবে ভারতের বেনারস ও এলাহাবাদে। ১৫ অক্টোবর ভারতে থাকার কথা শাকিব খানের; কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি তিনি।

এরই মধ্যে কেটে গেছে ভিসা জটিলতা। গতকাল রাতেই সবাই ভিসা হাতে পেয়েছেন। জানা গেছে, আগামীকাল সকালের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন শাকিব খান। এরপর সেখানে পৌঁছে ফটোশুট, লুক সেট ও স্ক্রিপ্ট রিডিং সেশন করবেন নায়ক। এরপর ২৭ অক্টোবর থেকে শুটিং শুরু করবেন।

এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

বাংলাদেশ থেকে পরিচালনা করবেন অনন্য মামুন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১০

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১১

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১২

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

১৩

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৪

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী 

১৫

‘প্রধানমন্ত্রীর বন্ধু’ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন শাহে আলম

১৬

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

১৭

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : দিদিয়ের দেশম

১৮

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

২০
X