বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ হয়ে হাসপাতালে তমা মির্জা

তমা মির্জা। ছবি : সংগৃহীত।
তমা মির্জা। ছবি : সংগৃহীত।

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তমা মির্জা অভিনীত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এ কারণে প্রচারণার কাজে বেশ দৌড়ঝাঁপ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত দৌড়ঝাঁপের ধকল সইতে না পেরে শয্যাশায়ী হলেন তমা। অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। শুক্রবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এই নায়িকা।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন তমা। চার-পাঁচ দিন বিশ্রাম নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ডাক্তাররা।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তমা লেখেন, ‘পরিপূর্ণ বেড রেস্ট প্রয়োজন। অন্তত চার-পাঁচ দিন।’

তমা জানান, গত কয়েক দিন টানা শুটিং করেছেন, সেই সঙ্গে সিনেমার প্রচারণাতেও অংশ নিতে হয়েছে। অতিরিক্ত ধকল সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

এদিকে ইতোমধ্যেই তমার মুক্তি প্রতিক্ষিত ‘সুড়ঙ্গ’ সিনেমার গান ও ট্রেলার মুক্তি পেয়েছে। যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে দর্শকমহলে।

সিনেমার প্রমোশন নিয়ে এর আগে তমা মির্জা বলেছিলেন, ‘আমরা অনেকেই মনে করি সিনেমা রিলিজের আগে প্রমোশন করলেই সেটা শেষ; কিন্তু আমার মনে হয় ছবি রিলিজের আগে যেমন অ্যাকটিভ থাকা উচিত, রিলিজের পরেও বেশ কিছু দিন অ্যাকটিভ থাকা প্রয়োজন, যত দিন পর্যন্ত না প্রতিটি দর্শকের কাছে সিনেমাটির খবর পৌঁছে যায়।’

এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার বিপরীতেই দেখা যাবে তমা মির্জাকে। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X