বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন চন্দন সিনহা

কণ্ঠশিল্পী চন্দন সিনহা। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী চন্দন সিনহা। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা। ‘হৃদিতা’ চলচ্চিত্রের ‘ঠিকানাবিহীন তোমাকে’ গানের জন্য ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিভাগে সেরা গায়ক হিসেবে তিনি এ পুরস্কার পাচ্ছেন। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমরান।

এ বিষয়ে চন্দন সিনহা বলেন, ‘গান আমার পেশা নয়, নেশা। এ নেশার জন্য জাতীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান ও গৌরবের’।

এর আগে ২০১২ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিতে ‘তুমি আছ বলে তারা জ্বলে নেভে’ গানে কণ্ঠ দিয়ে জাতীয় পুরস্কার পান এই গায়ক।

তিন দশক ধরে সংগীতের সঙ্গে আছেন চন্দন সিনহা। ১৯৯৩ সালে নির্মাতা আবদুল্লাহ আল মামুনের ‘শীর্ষবিন্দু’ ধারাবাহিকে কণ্ঠ দিয়ে পা রাখেন সংগীতাঙ্গনে। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দেন তিনি। এ ছাড়া কিছু শ্রোতাপ্রিয় একক গান এবং অ্যালবাম রয়েছে তার।

অডিওতেও গান করেন চন্দন সিনহা। তার উল্লেখযোগ্য কয়েকটি অ্যালবাম হলো ‘শীর্ষবিন্দু’, ‘জোয়ার ভাটা’, ‘ঘুম যদি না আসে’, ‘তোমারই ভালোবাসায়’, ‘তুমি কোথাও নাই’ ও ‘সুখের শহরে’। এ ছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘দরিয়া পাড়ের দৌলতি, ‘গহীন বালুচর’সহ আরও চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১০

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১১

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১২

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৩

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৪

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৫

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৬

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৭

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৮

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৯

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

২০
X