বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নোবেলের বুকে নিজের স্ত্রীকে দেখে কী বললেন নাদিম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও বিতর্কিত হচ্ছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ফারজান আরিশা নামে এক তরুণীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি। এই বিয়ের পর নোবেলের ‘নববধূ’কে মাদকাসক্ত দাবি করেন কণ্ঠশিল্পীর সাবেক স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সংগীতশিল্পী নোবেলের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেন ফারজান। তখন প্রশ্ন ওঠে নোবেল ও ফারজানের যেই ছবিগুলো গায়কের ফেসবুক থেকে ছড়িয়েছে সেগুলোর বিষয়ে। ছবির প্রসঙ্গে ফারজানের দাবি, তাকে জোর করে মাদকসেবন করিয়ে এই ছবিগুলো তুলেছেন নোবেল। নোবেলের সঙ্গে তার কোনোপ্রকার বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই।

জানা যায়, ফারজানের স্বামী নাদিম আহমেদ। তিনি খুলনার বাসিন্দা, পেশায় ফুড ব্লগার। নোবেল-ফারজানের ঘটনায় নাদিম এক ভিডিওবার্তায় জানিয়েছেন, স্ত্রীর প্রতারণার শিকার হয়েছেন তিনি। তবুও স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

তিনি আরও জানান, দীর্ঘদিনের সম্পর্কের পর দুবছর আগে ফারজানকে বিয়ে করেছিলেন। গত আগস্ট-সেপ্টেম্বর পর্যন্তও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তার। কিন্তু হঠাৎ করেই নাদিম তার স্ত্রীকে গায়ক নোবেলের সঙ্গে আবিষ্কার করেন।

ওই ভিডিওতে অনবরত কাঁদতে দেখা যায় নাদিমকে। তিনি বলেন, আমি কল্পনাও করিনি আমার স্ত্রী এমন কিছু করবে। আমি কিছুই জানতাম না। আমার স্ত্রী আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে, স্টোরি দিচ্ছে— সব কিছুই ভালোই যাচ্ছিল। এমন কিছু ঘটছে সেই সন্দেহ করারও সুযোগ ছিল না। হঠাৎ করেই একদিন দেখলাম কণ্ঠশিল্পী নোবেল একটি প্রোফাইল পিকচার দিয়েছেন। যেখানে তার সঙ্গে আমার স্ত্রী। আমি কোনোভাবেই তা বিশ্বাস করতে পারছিলাম না। মেনে নিতে পারছিলাম না।’

নাদিম আরও বলেন, ‘এরপর হঠাৎ করেই আমি দেখি নোবেলের আইডিতে আরশিকে বিয়ের দাবি করে একটি পোস্ট। সেটা আমার জন্য মেনে নেওয়ার মতো ছিল না। আমি নোবেলের বাড়িতে পুলিশ নিয়ে যাই। এ সময় আরশির বাবা-ভাই আমার সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে দেখি তারা দুজনেই নেশায় আসক্ত হয়ে আছেন। তবু চেষ্টা করেছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার। কিন্তু পুলিশের কাছে জবানবন্দিতে আরশি জানান, সে আমার কাছে ফিরতে চান না।’

নাদিম বলেন, ‘সবাই জানেন আমি সবসময় আরশিকে ওপরে তোলার চেষ্টা করেছি। কিন্তু আজ আমি হেরে গেছি। যার যায় শুধু সেই বোঝে। আমি আমার স্ত্রীকে ফেরত আনার জন্য শেষ চেষ্টাও করেছি। হয়তো অন্য কোনো ছেলে থাকলে সেটি করতেন না। কিন্তু আমি করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এসব কিছু দ্রুত কাটিয়ে উঠতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১০

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১১

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১২

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১৩

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

১৪

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১৫

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৬

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৭

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১৮

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৯

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

২০
X