বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ওটিটিতে সাড়া ফেলেছে অনন্ত জলিলের দিন-দ্য ডে!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহের পর ওটিটি প্ল্যাটফর্মে এসেছে অনন্ত জলিল-বর্ষা অভিনীত চলচ্চিত্র দিন-দ্য ডে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী এ ছবিটি গত দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে ২৩ নভেম্বর মুক্তি পায়। রিলিজের পর পরই সিনেমাটি দর্শক সাড়া ফেলে। মাত্র ৩ দিনে দুর্দান্ত ভিউ পেয়েছে সিনেমাটি।

এই সিনেমায় অনন্ত জলিলকে একজন আন্তর্জাতিক সংস্থার পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায়। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন। সেই সূত্র ধরে তিনি আফগানিস্তানে একটি মিশনে যান। সেখানে মুখোমুখি হন দুর্ধর্ষ টেরোরিস্ট আবু খালিদের সাথে। জড়িয়ে পড়েন জীবন-মৃত্যুর এক কঠিন লড়াইয়ে! সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটির শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।

এত কম সময়ে এত ভিউ পাওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ কর্তৃপক্ষ। তারা বলেন, “দিন-দ্য ডে’র মাত্র ৩ দিনে এত জনপ্রিয় হয়ে যাওয়া ওটিটিতে একটা বড় ব্যাপার। অনন্ত জলিলের এটি অন্যতম বিগ বাজেটের মুভি। মুভিটি আনার জন্য দর্শক অনেকদিন ধরেই আমাদের স্যোশাল মিডিয়াতে অনুরোধ করছিলেন। মুভিটি আনতে পেরে এবং এত ভালো সাড়া পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত ও কৃতজ্ঞ! আমরা আশা রাখি, সামনের দিনগুলোতেও দর্শক আমাদের এভাবেই ভালোবেসে যাবেন!”

উল্লেখ্য, দিন-দ্য ডে সিনেমাটি ২০২২ সালের ঈদুল আজহায় বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে ৫টি ভিন্ন ভিন্ন ভাষায় মুক্তি পায়। তবে মুক্তির পর সিনেমাটিকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন অনন্ত জলিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X