বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র বাতিলের পর কী বলছেন মাহিয়া মাহি?

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি এই নায়িকা। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভোটার জালিয়াতির কারণে বাতিল হয়েছে সেটিও।

মাহিয়া মাহির পরবর্তী পদক্ষেপ কী? জানতে চাইলে কালবেলাকে এই নায়িকা বলেন, আপিল করব। কারণ যেসব গ্রাউন্ডে মনোনয়ন বাতিল করেছে, সেগুলোর ডকুমেন্টস আমার কাছে আছে। আমি আাপিল করব, বাকিটা পরে বলতে পারব।

এর আগে অবশ্য সংবাদমাধ্যমে মাহি বলেন, মনোনয়ন বাতিল হয়নি, এটা বৈধ ঘোষণা করা হয়নি। এক শতাংশ সমর্থকের যে সাইন, এটা আসলে কোনো না কোনোভাবে ওপেন হয়ে যায়। যারা প্রতিপক্ষ আছেন, তারা তো আসলে চেষ্টা করবেন যে আমরা যাতে না করতে পারি। তবে বিষয়টা তো এখানেই শেষ না। আপিল করব। বিগত দিনে আপনারা জানেন হয়তো— দলীয় কাজ করতে গিয়ে আমি প্রতিটিতে বাধাগ্রস্ত হয়েছি। বাধা পেরিয়েই আমি ওই প্রজেক্টগুলো ডান করেছি। এবারো আমাকে বাধা দিয়ে লাভ নেই। আমি আপিল করব। ইনশাআল্লাহ আপিল বিভাগ এটিকে বিবেচনা করবেন এবং আমি নির্বাচনে আংশগ্রহণ করবেন।

এর পরপরই ফেসবুকে একটি পোস্ট করেন মাহি। সেখানে তিনি লিখেন, জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। 'আমিও করতে পারি', এটা প্রমাণ করার জেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১১

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১২

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৩

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৪

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৫

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৬

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৭

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৮

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৯

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

২০
X