বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

জায়েদ খান জানতে চান, বুবলীকে নিয়ে এত ষড়যন্ত্র কেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসানের প্রেমের খবর মিডিয়া পাড়ায় চাউর হয়। ফেসবুকে এক পোস্টে খবরটি জানান তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। এরপর মুন্নি এবং অপু বিশ্বাসের কটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।

তাপস-বুবলীর এই সম্পর্ক নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ভারতে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। সম্প্রতি শুটিং শেষে দেশে ফেরার পর একটি গণমাধ্যমের সঙ্গে তাপস-বুবলীর সম্পর্ক ও ফারজানা মুন্নির সেই ফোনালাপ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সেই বিষয়ের রেশ কাটতে না কাটতেই আচমকাই ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়ছিলেন ঢাকাই আলোচিত অভিনেত্রী শবনম বুুবলী।

অপরদিকে একটি সেলিব্রেটি শো’তে হাজির হয়ে চিত্রনায়িকা শবনম বুবলীর পক্ষ নিয়ে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়ক জায়েদ খান। এক প্রশ্নের জবাবে বুবলী প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টি এমন, বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’

একই অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানকে প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দু’টি গুনের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’

তিনি আরও বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনোই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

১১

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

১৩

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১৪

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১৫

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৮

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৯

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

২০
X