বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মা আমাকে সরকারি চাকরি করতে বলেন’

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে তার মা এখনো সরকারি চাকরি করতে বলেন। এই পরামর্শের জবাবে নায়ক তার মাকে জানান, তার অনেক বয়স হয়েছে, এখন আর সরকারি চাকরি হবে না। রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টারে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানিয়েছেন ফেরদৌস। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় ফেরদৌস বলেন, ‘শিল্পীদের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই ভালোবাসার উপহার হিসেবে আমার হাতে প্রধানমন্ত্রী এমন এক উপহার দিয়েছেন, আপনারা পাশে না থাকলে যার ভার আমি সামলাতে পারব না। আমাকে ঢাকা-১০ আসনের কাণ্ডারি হিসেবে দিয়েছেন তিনি’।

ব্যক্তিজীবনের প্রসঙ্গ টেনে চিত্রনায়ক বলেন, ‘স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হয়। সেটা করতে পারি। আমি জীবনেও ভাবিনি সিনেমায় আসব, নায়ক হবো। এখনো আমার মা বলেন, অভিনয় অনেক হয়েছে, এবার একটা সরকারি চাকরি কর। আমি তখন মাকে বলি, আমার অনেক বয়স হয়েছে, সরকারি চাকরি হবে না। এমন একটা পারিবারিক আবহ থেকে সিনেমায় এসেছি আমি। আমার আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম আজকের এই জায়গায় নিয়ে এসেছে আমাকে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে চাঞ্চল্যকর তথ্য: সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই : তথ্য উপদেষ্টা

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

নর্দান বিশ্ববিদ্যালয় ছাড়লেন শামীম

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

চাকরি দিচ্ছে কারিতাস, বেতন ৫৫ হাজার

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

১০

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

১১

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

১২

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১৩

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

১৪

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

১৫

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

১৬

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

১৮

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

১৯

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

২০
X