বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের পোস্টের বিষয়ে যা বললেন অপু

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

একসময় ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে দাম্পত্যে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের রয়েছে জয় নামে এক সন্তান।

ঈদে মুক্তি পাওয়া ঢালিউড কুইন অপু অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে অপু–জয় প্রোডাকশন হাউস থেকে। অপুর সিনেমার সঙ্গে নিজের সন্তান জয়ের নাম যুক্ত থাকায় ছবিটির প্রতি আবেগ কাজ করছে শাকিব খানের। তাই সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন এই সুপারস্টার। এ বিষয়ে ৩০ জুন বিকেলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন শাকিব। সাবেক স্বামীর ওই পোস্টের স্ট্যাটাস নজরে আসে অপু বিশ্বাসের। চিত্রনায়িকা সেই পোস্ট নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পর তোমার অবদান।’ এভাবেই শাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অপু।

অভিনেত্রীর ক্যাপশনের কথাটি ভালোভাবেই নিয়েছেন ভক্তরা। সাবেক স্বামী-স্ত্রীর একে অন্যের পাশে দাঁড়ানোর বিষয়কে ইতিবাচকভাবেই নিয়েছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ‘লাল শাড়ি’ ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X