বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের গল্প ‘ক্যাম্পাস’

ক্যাম্পাস নাটকের শুটিংয়ের একটি দৃশ্য। ছবি : সৌজন্য
ক্যাম্পাস নাটকের শুটিংয়ের একটি দৃশ্য। ছবি : সৌজন্য

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ক্যাম্পাস’। একঝাঁক তারকা নিয়ে আওরঙ্গজেবের চিত্রনাট্যে ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।

রোববার (১৭ ডিসেম্বর) থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। এ প্রসঙ্গে ‘ক্যাম্পাস আড্ডা’ নামের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় নাটকটির প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

‘ক্যাম্পাস’ ধারাবাহিকটি নিয়ে নির্মাতা তুহিন হোসেন বলেন, এটা আমাদের ক্যাম্পাস জীবনের গল্প। এই ক্যাম্পাসের সঙ্গে মানুষের জীবনের ক্যানভাসের সম্পর্ক আছে। ক্যাম্পাস জীবনের ভালো লাগা, ভালোবাসা, নানা ধরনের বাঁধা, বন্ধুদের সঙ্গে কাটানো সময় সবকিছুই উঠে আসবে নাটকটিতে।

গল্প প্রসঙ্গে তিনি আরও জানান, ক্যাম্পাসের শবনম আপাকে সবাই পছন্দ করে। যে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এমনই নারী নেতৃত্ব বা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নাজিয়া হক অর্ষাকে।

নাটকটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবীব নাসিম। যাকে জুলমত চরিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, সুষমা সরকার, চাষী আলম, পাভেল, শিবলী নোমান, ফারজানা আহসান মিহি, নায়মা মাহা প্রমুখ।

প্রাথমিকভাবে নাটকটি ১০৪ পর্বে সাজানো হয়েছে। নাটকটির পুরো শুটিং হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত তিন লটের শুটিং শেষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১০

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১১

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১২

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৩

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

১৫

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৭

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১৮

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১৯

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

২০
X