কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

‘মনের মানুষের অভাবে বিয়ে করছি না’

শিরিন শিলা। ছবি : সংগৃহীত
শিরিন শিলা। ছবি : সংগৃহীত

মনের মতো মানুষ না পাওয়ায় বিয়ে করতে পারছে না অভিনেত্রী শিরিন শিলা। তবে নতুন বছরে তিনি আর সিঙ্গেল থাকতে চাইছেন না। সিদ্ধান্ত নিয়েছেন কাউকে জীবনসঙ্গী করার। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

শিরিন শিলা বলেন, নতুন বছরে আমি চাই লাইফে একটি পার্টনার আসুক। সবাই বলাবলি করছে কেন বিয়ে করছি না। আসলে বিয়েটা ইচ্ছে করেই করছি না। কারণ আমার মনের মানুষটিকে খুঁজে পাচ্ছি না। তবে আশা করছি ২০২৪ সালে আমার পছন্দের মানুষটিকে ঠিকই খুঁজে পাব। নায়িকা আরও বলেন, ভালোবাসা বলে বলে হয় না। ভালো লাগাটা মন থেকে চলে আসে। সুতরাং, যে মানুষটাকে দেখে আমার হৃদয়ের ভেতরে ঘণ্টা বাজবে টুংটুং করে তখন বুঝতে পারব আমার ভালোবাসা তার জন্য কাজ করে। কারও জন্য আমার হৃদয় কাঁদে এমনটা আমি এখনো ফিল করিনি।

বর্তমানে ব্যস্ততা কী, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ নামে একটি সিনেমা মুক্তি পাবে। এটিই আমার নতুন বছরে নতুন ছবি। এ সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি।

এ বছর কেমন কেটেছে, জানতে চাইলে শিলা বলেন, এ বছরে আমার অনেক প্রাপ্তি ছিল, অনেক কাজ করেছি। তা ছাড়া এ বছর আলোচনায় ছিলাম, আবার অনেক সমালোচনার মুখেও পড়েছি। সঙ্গে আপনাদের ভালোবাসাও পেয়েছি। নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, নতুন বছরে প্ল্যান হলো আম্মুকে নিয়ে কানাডা যাব, সঙ্গে অন্যান্য দেশেও ঘুরব।

কিছুদিন আগে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরে শুটিং করছিলেন তিনি। এ সময় এক কিশোর এগিয়ে এসে জড়িয়ে ধরে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

ঘরের চালের টিন কেটে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা 

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে পার্থ

রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা 

রোববার ক্যাম্পেইন শুরু / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

১১

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১২

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

১৩

ট্রাকভর্তি সরকারি বই-খাতা জব্দ, নেপথ্যে কারা?

১৪

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

১৫

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

১৬

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

১৮

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

২০
X