বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

যারা খারাপ মন্তব্য করে তাদের চেহারা ‘বিচি বিচি’ : জায়েদ

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ট্রলের ঝড় বয়ে যায়। বিভিন্ন সময়ে তার দেওয়া বক্তব্যকে ঘিরে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন নেটনাগরিকরা।

মন্তব্যের ঘরে তাকে আক্রমণ করেও কথা বলেন কেউ কেউ। এবার সেসব সমালোচককে তুলাধোনা করলেন জায়েদ খান। বললেন, ‘ওদের কোনো লেভেল নাই।’

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠানে উপস্থিত হন নায়ক জায়েদ। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা খারাপ মন্তব্য করে তাদের ছবি জুম করে দেখবা। গাল ভাঙা। চেহারা এরকম। বিচি বিচি (ব্রণ) হয়ে আছে। মানে গরু রাখে, এরকম লোক। ছোট করে বলছি না সবাইকে। ডিউ টু রেসপেক্ট, ওদের কোনো লেভেল নাই।’

কিছুদিন আগে জায়েদ খান আমেরিকার নিউইয়র্কে একটি আয়োজনে প্রবাসী বাঙালিদের সামনে পারফর্ম করেছেন। অনুষ্ঠানের উপস্থাপক সাজু খাদেম জায়েদকে মঞ্চে ডাকার সঙ্গে সঙ্গেই বেশির ভাগ দর্শক চিত্রনায়ককে উদ্দেশ্য করে ‘ভুয়া... ভুয়া’ বলে চিৎকার শুরু করেন। এরপর জায়েদ খান গান পরিবেশন করেন।

২৫ জুন রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এই আয়োজনে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যান্ডের শিল্পী সুমীসহ অংশগ্রহণ করেন অনেকে। অনুষ্ঠানটি উপভোগ করেন হাজারেরও বেশি দর্শক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X