বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে রাজ মালদ্বীপে, যা বললেন পরীমণি

শরিফুল রাজ ও সন্তানের সঙ্গে পরীমণি। ছবি : সংগৃহীত
শরিফুল রাজ ও সন্তানের সঙ্গে পরীমণি। ছবি : সংগৃহীত

অনেক দিন ধরেই নেটপাড়ার আলোচনার কেন্দ্রে রয়েছে শরিফুল রাজ-পরীমণির দ্বন্দ্ব। রাজের সঙ্গে সম্পর্ক শেষ করার ঘোষণাও দিয়েছেন চিত্রনায়িকা পরী। যদিও এখনো ডিভোর্স হয়নি তাদের। বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা। তবে দাম্পত্য কলহের মধ্যেই তাদের সন্তান রাজ্যের দশ মাস পূর্ণের দিন দেখা হয়েছে দুজনের।

কিছু ভক্তের ধারণা ছিল আবারও এক হতে যাচ্ছেন রাজ-পরী। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন চিত্রনায়িকা। ফেসবুক স্ট্যাটাসে পরী লিখেছিলেন—আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন… কিন্তু সব কি আর সব সময় এক হয়?

এদিকে কিছুদিন আগেই ছেলে রাজ্যকে নিয়ে ঈদ উদযাপন করেছেন পরী। ঈদে বাবাকে কাছে পায়নি রাজ্য। ঈদে শরিফুল রাজ পাড়ি দিয়েছেন মালদ্বীপ। এ খবর জানতেই পরীমণি সংবাদমাধ্যমকে জানিয়েছেন—রাজ তার নিজের মতো করে যা খুশি করছে।

অন্যদিকে শরিফুল রাজ জানিয়েছেন, কয়েক দিনের জন্য মালদ্বীপ গেছেন তিনি। সপ্তাহখানেক পরে ফিরবেন।

ঈদে ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা, এ বিষয়ে অভিনেতা বলেন, ‘আমার মালদ্বীপ আসার প্ল্যান কয়েক দিন আগেই করা। ঈদের আগের রাতে বনানীতে আমরা দেখা করি। রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বেরিয়েছিল, সেখানেই দেখা হয় আমাদের। ঈদের দিন দেখা কিংবা কথা, কিছুই হয়নি।’

রাজের মালদ্বীপ ভ্রমণের বিষয়ে পরীমণি বলেছেন, ‘ও তো যা খুশি করছে। নিজের মতো চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১০

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১১

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১২

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৪

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৭

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৮

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৯

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

২০
X