বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:২৯ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোটার কম থাকলেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ : বাপ্পী

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ছবি : সংগৃহীত

এবারের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ ও মাহিয়া মাহির উদাহরণ টেনে জানিয়েছেন, রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে তারও।

সংবাদমাধ্যমে বাপ্পী বলেন, আমারও রাজনীতিতে আসার ইচ্ছা আছে। আমাদের চলচ্চিত্রের ফেরদৌস ভাই, মাহিয়া মাহিরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাদের জন্য আমাদের এই অঙ্গন আলোকিত হচ্ছে। তাই আমারও ইচ্ছা রাজনীতিতে আসার। এক্ষেত্রে দর্শকরা আমাকে কতটা সাপোর্ট করে সেটাই দেখার বিষয়।

তিনি আরও বলেন, ফেরদৌস ভাই নির্বাচিত হয়েছেন। আশা করছি চলচ্চিত্রের মানুষ হিসেবে তার কাছে কখনও গেলে নিশ্চয়ই উপকার পাব।

বাপ্পী আরও বলেন, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে এবার ঢাকা থেকে এখানে ভোট দিতে এসে রাস্তায় কোনো ঝামেলা হয়নি।

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরে তারকাঙ্গনে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।

বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পান ৬৫ হাজার ৮৯৮ ভোট।

তারকাদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিলেন রাজশাহী-১ আসন থেকে ‘ট্রাক’ মার্কায় নির্বাচন করা চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। ৯ হাজার ৯টি ভোট পেয়ে তৃতীয় হন প্রচারকালে সাড়া ফেলা এই নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X