বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ টিকটকের অফিসে অপূর্ব!

টিকটকের অফিসে অপূর্ব। ছবি : সংগৃহীত
টিকটকের অফিসে অপূর্ব। ছবি : সংগৃহীত

টিকটক অফিস ঘুরে এলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছুটি কাটাতে দুবাই গিয়ে ওই প্রতিষ্ঠানে ঘুরে এসেছেন তিনি। টিকটকের প্রধান কার্যালয় ঘুরে বেশ মুগ্ধ হয়েছেন এ অভিনেতা।

বুধবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন অপূর্ব। টিকটক হেড অফিসের কিছু ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘এই চমৎকার পরিবেশে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহূর্ত ছিল। তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগল। সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার দেখা হবে’। পোস্টের সঙ্গে একটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

কিছু দিন আগে মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত টেলিফিল্ম ‘পথে হলো দেরী’। মুক্তির পর থেকেই বেশ আলোচনায় ছিল সেটি। ইউটিউব ট্রেন্ডিংয়েও ছিল টেলিফিল্মটি। টেলিফিল্মটির সাফল্যের পরই ছুটি কাটাতে দুবাই গিয়েছেন অপূর্ব। সেখানে গিয়েই টিকটকের প্রধান কার্যালয় ঘুরে দেখলেন এই অভিনেতা।

কলকাতার ‘চালচিত্র’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা অপূর্ব। এটি নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত। থ্রিলার গল্পে সিনেমাটি নির্মাণ হচ্ছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়ার সময় এসেছে’— রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১০

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১১

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১২

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৩

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৪

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৬

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৭

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৮

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৯

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

২০
X