শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কর জটিলতায় এনবিআরে পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

আয়কর সংক্রান্ত ইস্যুতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে অবস্থিত ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালে গেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। আজ রোববার তিনি সেখানে যান বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

মূলত আয়কর সংক্রান্ত বিষয়ে আপিলের শুনানিতে অংশ নিতে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। অবশ্য এ বিষয়ে এখনো মুখ খোলেননি পরীমণি।

ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের কক্ষে ১০ মিনিট অবস্থান শেষে বেরিয়ে যাওয়ার সময় এক প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘কেন, আমি কি আসতে পারি না?’ কর সংক্রান্ত বিষয়ে এনবিআর ডেকেছিল কিনা- এমন প্রশ্নে তিনি হাসতে হাসতে বলেন, ‘হায় হায়, উল্টাপাল্টা কিছু লিখে দিয়েন না।’

এ বিষয়ে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. নাজমুল করিমের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও রিসিভ হয়নি।

অবশ্য ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, ‘অ্যাসেসমেন্ট তার কিছু খরচের প্রমাণাদি ট্যাক্স অফিস চেয়েছিল। সেটা তিনি দেখাতে পারেননি। সেটির ওপর ট্যাক্স আরোপ হলে তিনি আপিল করেছিলেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, পরীমণি ট্যাক্স জোন-১২ এর অধীনে আয়কর প্রদান করেন। ট্যাক্স জোন-১২ এর ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস (ডিসিটি) জালিস মাহমুদ বলেন, ২০১৮-১৯ করবর্ষে ফাইলে অ্যাসেসমেন্টে বেশি কর (রিটার্ন জমা দেওয়ার সময় যে কর দিয়েছিলেন, তার চেয়ে) এসেছিল। দুই মাস আগে ওই বকেয়া কর আদায়ে আইনগত প্রক্রিয়া শুরু হলে তিনি আপিলাট ট্রাইব্যুনালে আপিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X