রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি অফিসে সারজিস-হাসনাতকে যে কথা বলে সাহস জুগিয়েছিলেন এ্যানি

জাতীয় যুব সম্মেলন ২০২৫- এ বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত
জাতীয় যুব সম্মেলন ২০২৫- এ বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় ডিবি অফিসে সারজিস-হাসনাতের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন তাদের শুধু একটা কথা বলেছিলাম, ‘আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম শেখ হাসিনা আমাকে আটকে রাখতে পারেনি। শেখ হাসিনা তোমাদেরও আটকে রাখতে পারবে না।’”

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫- এ এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি যুব সম্মেলন আয়োজন করে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই শিখিয়েছে কিভাবে শেখ হাসিনাকে বিদায় দিতে হয়। জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে আয়নাঘর ধ্বংস করতে হয়।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ়। যাকে ভাঙা যাবে না, মচকানো যাবে না। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে আমরা এগিয়ে যেতে চাই।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, স্বাধীনতার আগে আমার জন্ম, আমি রক্ষীবাহিনীর অত্যাচার দেখেছি। আমি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি। আমি গুম-খুন দেখেছি। আমি দুর্ভিক্ষ দেখেছি, আমি ৭৫-এর ৭ নভেম্বরের বিপ্লব দেখেছি।

এ্যানি আরও বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দেন তখন ১৯৭১ সাল, যখন শাহাদতবরণ করেন তখন ১৯৮১ সাল। এ ১০ বছরের মধ্যে মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসন করেছেন। জনগণের বন্ধু হয়ে, তরুণদের নেতা হয়ে দেশ শাসন করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X