বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভীষণ সম্মানিত বোধ করছি: বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি ফেসবুক থেকে সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি ফেসবুক থেকে সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি এবার তার অর্জনের খাতায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি পালক। ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি হতে যাচ্ছেন জুরি প্রধান।

ভারতের বেঙ্গালুরুতে উৎসব শুরু হবে আগামী ২৯ ফেব্রুয়ারি। শেষ হবে ৭ মার্চ। নিজের অনুভূতি জানিয়ে কালবেলাকে বাঁধন বলেন, ‘আমি নিজের সিনেমা নিয়ে এর আগে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। তবে জুরি হওয়ার বিষয়টি আমার জন্য অনেক সম্মানের। একটু অবাক হলেও, ভীষণ সম্মানিত বোধ করছি। এমন দায়িত্ব আমাকে ভবিষ্যতে আরও বেশি সমৃদ্ধ করবে।’

এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে পঞ্চাশটির বেশি দেশের দুই শতাধিক চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো থেকে সেরা কাজ বাছাই করতে প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন। এই বিভাগটি ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এই উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X