বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘দেহ’ ভাসাবেন মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত। ছবি সংগৃহীত
‘দেহ’ ভাসাবেন মিষ্টি জান্নাত

ঢালিউডের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত সিনেমায় ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। মাঝে পড়াশোনা ও ব্যবসায়িক কাজে অভিনয় থেকে দূরে ছিলেন।

আবারও বড় পর্দায় সরব হচ্ছেন এই সুন্দরী। এরই মধ্যে ‘দেহ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি। এটি পরিচালনা করছেন সালমান হয়দার।

সিনেমার গল্পের ‘ফুলি’ চরিত্রে দেখা যাবে মিষ্টিকে। তবে এখনো নায়ক কে হচ্ছেন তা চূড়ান্ত হয়নি। আসন্ন ঈদুল ফিতরের পর সিনেমাটির শুটিং শুরু হবে।

এ ব্যাপারে মিষ্টি জান্নাত কালবেলাকে বলেন, বিরতি নিয়ে যেহেতু সিনেমার কাজ শুরু করছি। আমার লক্ষ্য ছিল ভালো গল্পের একটি সিনেমা দিয়ে কামব্যাক করার। আমার ‘দেহ’ দারুণ গল্পের সিনেমা। একদম মনের মতো।

‘দেহ’ সিনেমার গল্পে দেখা যাবে, একটি বরযাত্রীবাহী নৌকায় ডাকাত পড়ে। সেখানে সব স্বর্ণালংকারসহ দামি জিনিসপত্র লুটে নেয় তারা। একই সময় গ্রামের সরল প্রকৃতির মেয়ে ফুলির চোখের সামনে তার চাচা-চাচিকে ডাকাতরা হত্যা করে। ফুলির মাথায় আঘাত করে তাকে মাঝ নদীতে ফেলে দেয়। ফুলির দেহ গঙ্গার জলে ভাসতে ভাসতে এক তীরে গিয়ে ভিড়ে। এরপর ফুলির জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়।

২০১৪ সালে মিষ্টি জান্নাতের অভিষেক হয় ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে। এরপর চিনি বিবি, তুই আমার, যৌথ প্রযোজনার তুই আমার রানি ছবিগুলো মুক্তি পায়। এছাড়া ভারতের ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘রংবাজ খিলাড়ি’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X