বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আঁখি আলমগীরের কফির পেয়ালা

সঙ্গীত তারকা আঁখি আলমগীর। ছবি : কালবেলা
সঙ্গীত তারকা আঁখি আলমগীর। ছবি : কালবেলা

‘ভালোবাসা’ এক সংজ্ঞাবিহীন অনুভূতির নাম। একই ছাতার তলে পায়ে পা মিলিয়ে চার পায়ে চলার নামই ভালোবাসা। স্নিগ্ধ সকালে কফির পেয়ালায় প্রিয় মানুষটিকে সঙ্গী হিসেবে চাওয়া কিংবা আনমনে বিকালে ধুলো হয়ে তাকে ছুঁয়ে যাওয়ার অনুভুতি তারাই অনুধাবন করতে পারবে যারা প্রেমের গহনে ডুবে আছে। প্রতি মুহূর্তে আবেগের স্বপ্নময় ছোঁয়ায় শিহরণ জাগে প্রেমিক মনে। সারাক্ষণ একসঙ্গে পথ চলতে ইচ্ছে করে।

চিরন্তন আবেগের এই আবেদনকে গানে গানে তুলে ধরেছেন দেশীয় বাংলা সঙ্গীতাকাশের জ্বলজ্বলে তারকা সুরের রানী খ্যাত জনপ্রিয় সঙ্গীত তারকা আঁখি আলমগীর। এতে তার সঙ্গী হয়েছেন শওকত আলী ইমন।

তাদের গাওয়া ‘কফির পেয়ালা’ শিরোনামের এই গানটি লিখেছেন আশিক মাহমুদ। সুর করেছেন আকাশ মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। এটি অন্তর্জালে প্রকাশ পাবে আগামী ৩১ মার্চ রোববার, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। আঁখি আলমগীর জানান, এটি প্রকাশ পাবে মিউজিক ভিডিও আকারে।

গানটি নিয়ে সুরেলা - সুন্দরী তারকা আঁখি আলমগীর তার প্রতিক্রিয়ায় বলেছেন, অনেক গানের ভিড়ে এই গানটা গাওয়ার সময় আমাকে অন্য রকম মানসিক প্রশান্তি দিয়েছে। এত সুন্দর রোম্যান্টিক ও আবেগী গানটা গেয়ে আমি দারুণ খুশি। এটির চমৎকার ভিডিও ধারণ এবং নির্মাণ করেছে শিথিল রহমান। গানটি সবার ভালো লাগবে - এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১০

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১১

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১২

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

১৩

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১৬

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১৭

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৯

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

২০
X