কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান 

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান 
‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান 

ঈদের দ্বিতীয় দিনে হাউসফুল দর্শক হয়েছে সুদর্শন চিত্রনায়ক জায়েদ খানের সিনেমা দেখতে। দীর্ঘ এক যুগ পর ঈদে মুক্তি পেল এই নায়কের অভিনীত কোনো সিনেমা। ঈদের দ্বিতীয় দিন কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দুপুর আড়াইটায় ‘সোনার চর’র শো হাউসফুল হয়।

সিনেমাটি দেখার পর অভিনেতা জায়েদ খানের প্রশংসায় ভাসিয়েছে দর্শক। আইরিয়ানা নামে এক সিনেমাপ্রেমী কালবেলাকে বলেন, ফেসবুকে প্রচার দেখেই জায়েদ খানের সিনেমাটি দেখার আগ্রহ হয়। উনি কেমন অভিনয় করেন দেখার ইচ্ছা ছিল। তার অভিনয় অনেক ভালো লেগেছে।

লিমা নামে আরেক দর্শক বলেন, প্লান ছিল না কোনো সিনেমা দেখব। সামনে দেখলাম ‘সোনার চর’। জায়েদ খানের সিনেমা আগে দেখা হয়নি। প্রথমবার দেখলাম। উনি অনেক ভালো অভিনয় করেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে প্রতিক্রিয়া জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কালবেলাকে বলেন, আমি আগেই বলেছিলাম দর্শকরা আমার সিনেমা গ্রহণ করবেন। আমি নিজের সেরাটা দিয়েছি। সিনেমাটি হাউসফুল গেছে শুনে ভালো লাগছে। আমি এখন যমুনা ব্লকবাস্টারে যাচ্ছি। সাড়ে ৫টার শো দর্শকের সঙ্গে দেখব। ঈদের দিন থেকেই দর্শকের ভালো রিয়েকশন পাচ্ছি। ভাবলাম নিজের চোখে দর্শকের অনুভূতি দেখি। তাই শো দেখতে যাচ্ছি।

‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে?

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

ডেঙ্গুর তথ্য জানেন না সিলেটের সিভিল সার্জন

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

জন্মদিনের একদিন আগে মৃত্যু, কী হয়েছিল শাপুর জাদরানের?

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

১০

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

১১

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১২

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৩

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

১৪

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

১৫

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

১৬

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

১৭

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

১৮

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

১৯

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

২০
X