আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৯:২৫ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা দেখলেই মিলছে বি‌রিয়া‌নি

সিনেমা দেখতে গিয়ে কর্তৃপক্ষের দেওয়া বিরিয়ানি হাতে দুজন দর্শক। ছবি : কালবেলা
সিনেমা দেখতে গিয়ে কর্তৃপক্ষের দেওয়া বিরিয়ানি হাতে দুজন দর্শক। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলা সদরে ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে ১০০ টাকার প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে বিনামূল্যে এক প্যাকেট বিরিয়ানি তুলে দিচ্ছেন হল কর্তৃপক্ষ। রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টা থেকে দর্শক টানতে সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক এই খাবারের আয়োজন করেন। এটি বিনোদন প্রিয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরে ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি ১৯৮৪ সালে স্থাপিত হয়। ভালো ছবি নির্মাণ না হওয়ার কারণে সিনেমা হলের দর্শক কমতে থাকে। এক পর্যায়ে দর্শক শূন্যতায় সিনেমা হলটিতে ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘ এক দশক পর ২০ এপ্রিল থেকে আবারো ঝংকার সিনেমা হলে ছবি প্রদর্শন শুরু করেছেন হল কর্তৃপক্ষ। বর্তমানে হলে প্রদর্শন হচ্ছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। ঝংকার সিনেমা হলে দর্শকের জন্য ৫০০ আসন রয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে। আগামী এক মাস খাবরের এই ব্যবস্থা চালু থাকবে।

সিনেমা হলে প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় ছবি প্রদর্শন করা হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরমের কারণে প্রতিদিন দুপুর ১২টা ও বিকেল ৩টায় দর্শকের উপস্থিতি কম থাকে। তবে সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় হল ভর্তি দর্শক পাওয়া যায়। প্রতিদিন গড়ে আশানুরূপ দর্শকের সাড়া মিলেছ। এক্ষেত্রে লাভের মুখ দেখছেন হলের পরিচালক।

হলের দর্শকরা জানান, সিনেমা হলে টিকিটের সাথে বিরিয়ানি ফ্রি পাওয়ার বিষয়টি এবারই প্রথম। হলে বসে ভালো ছবি দেখার পাশাপাশি বিরিয়ানির স্বাদ পেয়ে অনেক খুশি হয়েছি। এই ব্যবস্থা চালু রাখলে সিনেমা হলে দর্শক ফিরে আসবে বলে মনে করেন দর্শকরা।

ধুনটে ঝংকার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন বলেন, সিনেমা হলে যতদিন দর্শক আসবে ততদিন টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দেওয়া হবে। দর্শক টানতেই এ ব্যবস্থা করা হয়েছে। তবে নির্মাতারা ভালো ছবি তৈরি করলে আবারো সিনেমা হলমুখী হবেন দর্শক। পাশাপশি সরকারি প্রণোদনা পেলে এ ব্যবসায় ঘুরে দাঁড়ানো সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X