বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে এক হওয়ার বিষয়ে যা বললেন অপু

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরেফিরে বেড়াচ্ছেন বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খান এবং তার সাবেক স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাস। এ সময় সঙ্গে ছিলেন এ জুটির একমাত্র ছেলে আব্রাম খান জয়।

মার্কিন মুলুকে শাকিব-অপুর এক সঙ্গে ঘুরে বেড়ানোর একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত এই দুই তারকার ভক্তরা। অনেক দিন ধরেই নেটপাড়ায় গুঞ্জন চলছিল—আবারও জোড়া লাগতে চলেছে শাকিব অপুর সম্পর্ক। তাদের একসঙ্গে দেখে সেই গুঞ্জন হালে পানি পেয়েছে। আশায় বুক বেঁধেছেন ভক্তরা। ভিডিওর নিচে নানা মন্তব্য এসেছে। কেউ কেউ লিখেছেন, শাকিব-অপু আবার এক হোক। এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে সংবাদমাধ্যমকে অপু জানান, ভক্তদের এসব মন্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

ঢালিউড কুইন বলেন, ‘ছেলেকে সঙ্গে নিয়ে আমি ও শাকিব ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিও করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি। আমাদের দুজনকে ঘিরে ভক্তদের নানা মন্তব্যও দেখছি। সেগুলোর বেশির ভাগই ইতিবাচক। আমি মনে করি, ভক্তরা তারকাদের পরিবারের মতোই। ভক্তদের মতামতকে আমি ইতিবাচকভাবে দেখি। ভক্তরা প্রিয় তারকার ভালো চান। আমি সবসময়ই ভক্তদের প্রাধান্য দিই।’

শাকিব-অপুর এক হয়ে যাওয়ার যেই ইচ্ছা ভক্তরা মনে পুষে রেখেছেন, সেই চাওয়াকে কতটা গুরুত্ব দিচ্ছেন অপু বিশ্বাস? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘পরিস্থিতি কখন কী হয় তা হুট করে বলা মুশকিল। এখনই এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে। দেখা যাক কী হয়।’

আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রে অভিনয় শিল্পী নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা গেছে, শাকিব-অপুকে।

জানা গেছ, আরও কিছুদিন আমেরিকায় থাকবেন অপু। ছেলে জয়কে নিয়ে বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরবেন তিনি।

১৩ জুলাই রাতে ছেলে আব্রামকে নিয়ে আমেরিকায় গেছেন অপু বিশ্বাস। এর আগে ২ জুলাই যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব খান। তার অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি সেখানে মুক্তি পেয়েছে ৭ জুলাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X