মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪, ১০:০৭ এএম
আপডেট : ০২ মে ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

সাকিবকে এক হাত নিলেন জায়েদ খান (ভিডিও)

সাকিব ও জায়েদ। ছবি : সংগৃহীত
সাকিব ও জায়েদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। ভক্তদের সঙ্গে তার আচরণ নিয়ে মাঝেমধ্যেই সমালোচনার তোপে পড়েন তিনি। তাই বলে জায়েদ খানের সঙ্গেও রাগ দেখাবেন! কিন্তু তেমনটাই ঘটেছে সম্প্রতি।

সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন সাকিব। পাশে থেকে ক্যামেরার ফ্রেমে ঢোকার জন্য ইতিউতি করছিলেন জায়েদ। কিন্তু মুহূর্তকাল পরই ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলেন সাকিব। এতে বেশ অবাক হন জায়েদ। এই ঘটনার একটি ছোট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ তার পোস্টে লিখেছেন, নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? এ বিষয়ে শিগগিরই সব জানাবেন এই নায়ক। এমন পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, সাকিবের ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানেরই। সেক্ষেত্রে ফোনটি হবে সোনার। কারণ দেশে স্বর্ণের রোলেক্স আইফোন আসার সঙ্গে সঙ্গেই বহুমূল্যে সেটি কিনে নিয়েছিলেন শৌখিন এই নায়ক। সাকিবের মেজাজের কারণে জায়েদের সোনার ফোন খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সামালেচনা।

হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর নেপথ্যের কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই। কেউ কেউ ভাবছেন, জায়েদ-সাকিবের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি থেকে এমনটা ঘটে থাকতে পারে। তবে অনেকের ধারণা সাকিবের এভাবে ফোন ছুড়ে ফেলার বিষয়টি হয়তো কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ। কেননা সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশকিছু বিজ্ঞাপন থেকে পাওয়া অভিজ্ঞতা অনুযায়ী সাকিব-জায়েদের ঘটনাটি বিজ্ঞাপন অংশ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন নেটিজেনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X