মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

চাঞ্চল্যকর তথ্য, শাকিব-বুবলীর বিয়েই হয়নি (ভিডিও)

চাঞ্চল্যকর তথ্য, শাকিব-বুবলীর বিয়েই হয়নি 
চাঞ্চল্যকর তথ্য, শাকিব-বুবলীর বিয়েই হয়নি 

ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন সংবাদ পাঠিকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমায় শাকিব-বুবলীর রসায়ন দারুণ পছন্দ করেছিলেন দর্শক। এরপর অনেক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা।

একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরকে মন দিয়ে বসেন শাকিব বুবলী। এর মধ্যেই ২০১৯ সালে ‘বীর’ সিনেমার গানের শুটিংয়ের সময় বুবলীর বেবি বাম্প দেখা যায়। কড়া নিরাপত্তার মাঝেও নায়িকার বেবি বাম্প নজর এড়ায়নি ভক্তদের। শুরু হয় বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। এরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই নায়িকা। সেখানেই জন্ম হয় তার প্রথম পুত্রসন্তান শেহজাদ খান বীরের।

এরপর বছরখানেক পর সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন বুবলী। গণমাধ্যমকে তিনি জানান, তার সন্তানের পিতা শাকিব খান। তিনি আরও বলেন, পূবাইলে শাকিবের বাড়িতেই তাদের বিয়ে হয়েছে।

বর্তমানে এই জুটির সম্পর্কে চলছে টানাপোড়েন। এক ছাদের নিচে না থাকলেও বুবলীর দাবি, শাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তার। দুজনেই সময় নিচ্ছেন সন্তানের কথা চিন্তা করে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে শাকিব-বুবলী সম্পর্কে এক নতুন খবর জানালেন এক সময়ের শাকিব খানের বন্ধু ও প্রযোজক মো. ইকবাল। তার দাবি, শাকিব-বুবলীর কখনো বিয়েই হয়নি। ইকবাল জানান, এই জুটিকে নিয়ে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি। এমনকি ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময়ও সেখানে উপস্থিত ছিলেন তিনি। বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তিনি জানতেন। কিন্তু পুরো শুটিং ইউনিটকেই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন ইকবাল।

ইকবাল আরও বলেন, ‘শাকিব তাকে একাধিকবার বলেছেন তার বুবলীর সঙ্গে বিয়ে হয়নি। তবে বুবলী বলেছেন, তাদের কাবিন হয়েছে। তিনি বুবলীর কাছে কাবিননামাও দেখতে চেয়েছিলেন। কিন্তু বুবলী কাবিননামা দেখাতে পারেনি।’

এর আগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে গোপনে বিয়ে সারেন শাকিব খান। তাদের সংসারেও আব্রাম খান জয় নামে একটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে শাকিব ফের বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন চাউর হয়েছে। জানা গেছে, এবার মিডিয়ার বাইরে বিয়ে করবেন তিনি। কোনো এক ডাক্তার মেয়েকে বিয়ে করবেন কিং খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১১

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১২

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৩

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৪

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৫

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৬

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৭

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৮

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৯

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

২০
X