বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে ‘মায়া’ দেখিয়ে আবারও তোপের মুখে রাজ

অভিনেতা শরিফুল রাজ ও তার সন্তান রাজ্য। ছবি : সংগৃহীত
অভিনেতা শরিফুল রাজ ও তার সন্তান রাজ্য। ছবি : সংগৃহীত

‘খোকা, নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছি। আম্বাকে একশ কোটি চুমু দিও।’ ফেসবুকে এভাবেই সন্তান রাজ্যের প্রতি নিজের আবেগ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ।

ছেলেকে ‘মায়া’ দেখিয়ে তোপের মুখে পড়েছেন অভিনেতা রাজ। নেটিজেনরা তাকে ‘দায়িত্বজ্ঞানহীন বাবা’ বলে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘বাবা মানেই দায়িত্ববোধ। দায়িত্বজ্ঞানহীন বাবা থাকার চেয়ে না থাকাই ভালো।’ রাজকে উদ্দেশ্য করে মন্তব্যের ঘরে আরেকজন লিখেছেন, ‘বড় চালাক মানুষ ভাই তুমি। আগের পোস্টে গালি খাইয়া এখন বাবা তোমাকে মিস করছে পোস্ট করো!’

মূলত এর আগের পোস্টেও নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন অভিনেতা রাজ। গত ১৬ জুলাই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি মুখাবয়বের ছবি পোস্ট করেছিলেন তিনি। সেখানে মন্তব্যের ঘরে অভিনেতাকে আক্রমণ করেছিলেন নেটিজেনরা। কেননা ঠিক এই সময়ে তার স্ত্রী চিত্রনায়িকা পরীমণি জানাচ্ছেন তাদের সন্তান রাজ্যের অসুস্থতার কথা।

দাম্পত্য কলহের জেরে আলাদা আছেন রাজ-পরী। এই তারকাজুটির একমাত্র সন্তান রাজ্য আছে পরীর কাছে। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে তাদের ১০ মাস বয়সী এই শিশু।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জ্বর আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালের ঝক্কি সামাল দিচ্ছেন পরীমণি একাই। এ সময় ছেলের বাবা রাজের দেখা মেলেনি। এসবের মধ্যেই একটি ছবি পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেতা রাজ।

শরিফুল রাজের সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের একজন লিখেছিলেন, ‘সত্যিই আপনি এই রকমই মুখোশধারী! স্যালুট!’ আরেকজন লিখেছেন, ‘এটা কি আপনার আসল চেহারা?’ একজন মন্তব্য করেছেন, বাবা হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করা উচিত। নাকি দায়িত্ব শুধু জাস্ট ফ্রেন্ডদের জন্য সীমাবদ্ধ?’ নেটিজেনদের একজন লিখেছেন, ‘নিজের ভেতরটাও এমনই ছবির মতো। বাচ্চাটা অসুস্থ আর ইনি রং তামাশায় ব্যস্ত।’

এসব মন্তব্যের প্রতিউত্তরে কিছু লেখেননি অভিনেতা শরিফুল রাজ। এমনকি আজ যেই পোস্টে তাকে কটাক্ষ করা হচ্ছে, সেখানেও নীরবতা বজায় রেখে চলেছেন এই অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X