বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১০:৫১ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

রাজ্যকে নিয়ে বাসায় ফিরলেন পরীমণি

পরীমণির কোলে ছেলে রাজ্য। ছবি: সংগৃহীত
পরীমণির কোলে ছেলে রাজ্য। ছবি: সংগৃহীত

কয়েকদিন অসুস্থ থাকার পর অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আলোচিত তারকা দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

গতকাল বুধবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে ফেসবুক পোস্টে পরীমণি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, ‘আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পদ্মকে কত ভালোবাসেন ও বড় হলে আমি সবার কথা বলব একদিন।’

কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়ে রাজ্য। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে রাজ্যকে নিয়ে আবেগঘন পোস্ট দেন বাবা রাজ। এ নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন অভিনেতা। কারণ ছেলের এমন অসুস্থতার দিনেও তিনি কাছে ছিলেন না।

ফেসবুকে রাজ লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে একশ কোটি চুমু দিও।’

এরপর বুধবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে চিত্রনায়িকা আরও একটি পোস্ট দেন। পোস্টে পরী লেখেন, ‘সম্মান, ভালোবাসা আর ঘৃণা দেখায়ে হয় না।’

ধারণা করা হচ্ছে, পরী তার ফেসবুক স্ট্যাটাসটি স্বামী শরিফুল রাজের উদ্দেশেই দিয়েছেন। কেননা, ছেলে রাজ্য বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি। আর হাসপাতালে একাই ছোটাছুটির কাজ করছেন মা পরী। এ সময় পাশে ছিলেন না বাবা রাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X