বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের দশ সেকেন্ডের ভিডিও, যা দেখা গেল

শাকিব খানের দশ সেকেন্ডের ভিডিও ঝড়
শাকিব খানের দশ সেকেন্ডের ভিডিও ঝড়

শাকিব খান মানেই ভিন্নতা। নিজেকে ভেঙেই চলেছেন ঢাকাই সিনেমার এই পোস্টার বয়। এবার বিদেশি অভিনেত্রীর সঙ্গে ভিডিওতে ঝড় তুললেন শাকিব।

কিং খানকে লাস্যময়ী আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটেজের সঙ্গে দেখা মিলল। চোখ জুড়ানো লোকেশনে দশ সেকেন্ডের একটি ভিডিওচিত্র প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিওটি নায়কের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

যেখানে মার্কিন এই অভিনেত্রী কেলসির সঙ্গে শাকিবের দারুণ রসায়ন ইতোমধ্যে নজর কেড়েছে পুরো নেট দুনিয়ার।

বুধবার (১২ জুন) ভিডিও সামনে আসার পর নায়কের ভক্তরা ভাবছিলেন শাকিব খান এবার নিশ্চয়ই হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন। কেউ বলছেন এটা বোধ হয় বিদেশি কোনো প্রসাধনীর বিজ্ঞাপন, কারও কারও মত হতে পারে এটা নায়কের নতুন কোনো সিনেমার দৃশ্য। দশ সেকেন্ডের এই ভিডিওচিত্র নিয়ে নেটিজেন, ভক্তরা মেতে উঠেছেন মধুর বিতর্কে।

হলিউড সিনেমা বা বিজ্ঞাপনচিত্র যাই হোক শাকিব খানের আকর্ষণীয় লুক দেখে এবার সত্যিই নড়েচড়ে বসেছে নেট দুনিয়া।

জানা গেছে, সম্প্রতি লিলি ব্র্যান্ডের একটি বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রে অংশ নেন শাকিব খান। দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড লিলি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাকিব খানকে নিয়ে বাহামার নাসাউতে সম্পূর্ণ নতুন আঙ্গিকের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছে সৌন্দর্যের সংজ্ঞার পরিপূরক লিলি। সেখানকার চোখ ধাঁধানো লোকেশনে শাকিব-কেলসির বিজ্ঞাপটি ধামাকাই হতে যাচ্ছে। তবে পুরো ভিডিও দেখার অপেক্ষায় রেখেছে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১০

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১১

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৩

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৪

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৫

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৬

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৭

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৮

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৯

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

২০
X