শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভাঙচুর, পুলিশ মোতায়েন

মধুমিতা সিনেমা হলে ভাঙচুর। ছবি : সংগৃহীত
মধুমিতা সিনেমা হলে ভাঙচুর। ছবি : সংগৃহীত

চলছে ঈদের দ্বিতীয় দিন। এরই মধ্যে রাজধানীরর মধুমিতা সিনেমা হলে ভাঙচুরের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় শাকিব খানের ‘তুফান’ সিনেমা দেখতে এসে এমন ঘটনা ঘটে বলে কালবেলাকে নিশ্চিত করেন ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ। সিনেমাটি দেখতে অনেকেই না কি ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, ‘আমি শুনলাম আমার সিনেমা হলের সামনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। আমি এখন সিনেমা হলের দিকে যাচ্ছি। ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী তুফান সিনেমার সন্ধ্যার শো হাউজফুল হওয়ার পরও প্রায় তিন হাজার দর্শক বাইরে দাঁড়িয়ে ছিল। আমাদের সিট সংখ্যা ১২০০। হাউজফুল হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা গেট বন্ধ করে দেয়। তারপরই দর্শক ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ধাক্কাধাক্কিসহ বেশকিছু ঘটনা ঘটায়। ইতোমধ্যেই হলের নিরাপত্তায় পুলিশ এসেছে। দর্শকদের এমন উপস্থিতি সত্যিই আমাদের আনন্দিত করছে। তবে এটাও সবাইকে মাথায় রাখতে হবে, নিয়মের বাইরে আমরা কেউ নই। নিয়ম মেনেই বাংলা সিনেমার পাশে থাকুন। হলে সিনেমা উপভোগ করুন।’

এদিকে সিনেমা হলে ‘তুফান’ দেখতে এসে ভাঙচুর করার বেশকিছু ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায় অনেকেই টিকিট না পেয়ে গেট ভেঙে ফেলছেন, ছিঁড়ে ফেলছেন তুফানের পোস্টার। এরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

এবারের ঈদে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে মোট ৫টি চলচ্চিত্র। তার মধ্যে নির্মাতা রায়হান রাফীর ‘তুফান’ সবচেয়ে বেশি হল পেয়েছে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এ ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলুসহ অনেকেই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১০

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১১

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১২

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৩

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৪

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৫

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৬

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৭

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৮

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

১৯

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X