রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন পরীমণি

আদালতে চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত
আদালতে চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

সাভারের বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দুই বছর আগে দায়ের মামলায় সাক্ষ্য দিতে আজ আদালতে গেছেন এ সময়ের চিত্রনায়িকা পরীমণি। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্যের জবানবন্দিতে মারধর, হুমকি ও যৌন হয়রানির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা পরীমণি। কিছু বিবরণ দিয়ে একপর্যায়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন তিনি।

আরও পড়ুন: ‘ইংরেজিতে জায়েদ খান ফ্রম বাংলাদেশ শুনে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম’

সোমবার (২৪ জুলাই) ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আসেন পরীমণি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে দুপুরে পৌনে ১টার দিকে সাক্ষ্য দেওয়া শুরু করেন।

এ সময় আদালতে আইনজীবী, সাংবাদিক, পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন। দুই বছর আগে সেদিন রাতে বোট ক্লাবে ঠিক কী ঘটেছিল তার বিস্তারিত তুলে ধরতে ইতস্ততা বোধ করছিলেন পরীমণি।

তখন বিচারক পরীমণির কাছে জানতে চান, ‘আপনি কী সাক্ষ্য দেওয়ার জন্য ফিট আছেন?’ পরীমণি বলেন, ‘আজকে ফিট না। প্রিপেয়ার হয়ে আসিনি। আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না।’

উদ্ভূত পরিস্থিতিতে বিচারক বলেন, প্রকাশ্য আদালতে আপনার বলতে সমস্যা হলে ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন।

পরবর্তীতে পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। এরপর আদালত পরবর্তী তারিখ থেকে এ মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে বলে জানিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যের তারিখ ধার্য করেন।

পরীমণির আইনজীবী বলেন, মামলাটি স্পর্শকাতর। অনেক কিছুই আছে যা সবার সামনে বলা যায় না।

২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে শুরুর আদেশ দেন। এরপর গত ২৯ নভেম্বর পরীমণি এ মামলায় সাক্ষ্য দেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ জুন বোট ক্লাবের ঘটনায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন পরবর্তীতে অভিযোগপত্র গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X