কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জোলির নতুন প্রেমিক! কে এই র‍্যাপার...

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রিটিশ র‍্যাপার আকালা। ছবি :  সংগৃহীত
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রিটিশ র‍্যাপার আকালা। ছবি : সংগৃহীত

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অনেক দিন ধরেই একা জীবন উপভোগ করছেন তিনি। অভিনেতা ব্রাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর তাকে নতুন কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি। তবে গুঞ্জন ছিল নতুন প্রেমে মজেছেন এ তারকা। এবার সেই গুঞ্জন যেন আরও বেড়ে গেল। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নতুন প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছেন জোলি।

হলিউড এই অভিনেত্রীর নতুন প্রেমিকের নাম আকালা। তিনি একজন ব্রিটিশ র‍্যাপার ও পলিটিকাল অ্যাকটিভিস্ট। হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যমে জোলির সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ করা হয়েছে। যদিও এটাকে শুধুই বন্ধুত্ব দাবি করেছিল জোলির এক কাছের সূত্র। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে আকালার ছবি প্রকাশ্যে আনা এবং নিউইয়র্কে তাদের বেশ কয়েকবার একসঙ্গে দেখতে পাওয়ার পর বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে দুজনেই এ বিষয়ে এখনো মুখ খুলেননি।

নিউইয়র্ক সিটিতে নিজস্ব ফ্যাশন প্ল্যাটফর্ম ‘অ্যাটেলিয়ার জোলি’র একটি তারকা খচিত ইভেন্টের আয়োজন করেছিলেন ৪৯ বছর বয়সী জোলি। সেখানেই উপস্থিত ছিলেন ৪০ বছর বয়সী আকালা।

এর মাত্র দুই দিন আগে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে জোলির ‘মারিয়া’ সিনেমার প্রিমিয়ার হয়। সেখানেও অভিনেত্রীকে সঙ্গ দিয়েছেন আকালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১০

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১১

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১২

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৩

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৪

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৫

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৬

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৭

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৮

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৯

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

২০
X