বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

টেইলর সুইফটের কৃতজ্ঞতা

মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ছবি: সংগৃহীত
মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা টেইলর সুইফট। বিশ্বজুড়েই তার গানের ভক্ত রয়েছে। যাদের জন্য ২০২৩ সাল থেকে এখন অবধি পৃথিবীর বিভিন্ন দেশে ইরাস ট্যুর শিরোনামে কনসার্ট করেছেন তিনি। এবার এই ট্যুরের শেষ পর্বের দিকে এগিয়ে চলেছেন টেইলর। যার ইঙ্গিত দিলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

২০ অক্টোবর, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে টানা তিন রাত পারফর্ম করার পর সুইফট ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে একটি পোস্ট করেন, যেখানে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি ভিডিও শেয়ার করে এই গায়িকা লিখেছেন, ‘ইরাস ট্যুর আমাকে অত্যন্ত আনন্দের কিছু মুহূর্ত উপহার দিয়েছে। আমি এই ট্যুরের কনসার্ট বিশ্বের বিভিন্ন দেশে করেছি। শ্রোতাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমরা এখন এই ট্যুরের একদম শেষ পর্যায়ে আছি। সবশেষ মিয়ামিতে আমরা টানা তিন দিন কনসার্ট করেছি। আর মাত্র চারটি শহরে পারফর্ম বাকি আমাদের। তাই মঞ্চের প্রতিটি মুহূর্ত আমি গভীরভাবে উপভোগ করছি। তবে ভক্তদের উন্মাদনা সত্যিই আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে। আমাদের এমন ভালোবাসা উপহার দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

পোস্টের শেষে সুইফট জানান, ইরাস ট্যুরে তার আর মাত্র চারটি শহর বাকি, যার মধ্যে পরবর্তীটি নিউ অরলিন্স।

চলতি সপ্তাহান্তে নিউ অরলিন্সের সিজার্স সুপারডোমে তিনটি শো করার পর, সুইফট নভেম্বরে ইন্ডিয়ানাপোলিসে আরও তিনটি কনসার্ট করবেন। ১৪ নভেম্বর থেকে তিনি টরন্টোতে ছয়টি শো করবেন এবং ৮ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভার শহরে তিনটি শোয়ের মধ্য দিয়ে ইরাস ট্যুরের ইতি টানবেন। তার এই ট্যুর শুরু হয় ২০২৩ সালের মার্চে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা শহর থেকে। এরপর ট্যুরটি এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে করেন টেইলর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১০

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১১

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১২

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৩

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১৪

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

১৫

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

১৬

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

১৭

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

১৮

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

১৯

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

২০
X