মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ধর্ষ রূপে আসছেন টেলর

হলিউড অভিনেত্রী আনিয়া টেলর-জয়। ছবি : সংগৃহীত
হলিউড অভিনেত্রী আনিয়া টেলর-জয়। ছবি : সংগৃহীত

‘ফুরিওসা : এ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমায় দুর্ধর্ষ রূপে আসছেন হলিউড অভিনেত্রী আনিয়া টেলর-জয়। সিনেমার প্রকাশিত ট্রেলারে তেমনই আভাস দিয়েছেন তিনি।

ফুরিওসা : এ ম্যাড ম্যাক্স সাগা ২৩ মে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। এখন প্রচারণায় ব্যস্ত সবাই। সম্প্রতি সিনেমাটি নিয়ে এবিসি রেডিওর সাক্ষাৎকারে উপস্থিত হন টেলর।

সেখানে তিনি সিনেমাটি নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘ফুরিওসা : এ ম্যাড ম্যাক্স সাগা হলো একটি আসন্ন পোস্ট-অ্যাপোক্যালিপটিক অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা। নির্মাতা জর্জ মিলার কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে শেষ করেছেন। প্রথমবারের মতো এমন একটি গল্পে অভিনয়ের সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটির প্রচারণা নিয়ে আমরা ব্যস্ত সময় পার করছি।’

ইম্পারেটর ফুরিওসা চরিত্রে দেখা যাবে টেলরকে। এর আগে এ চরিত্রে অভিনয় করেন আফ্রিকান অভিনেত্রী শার্লিজ থেরন।

নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী টেলর আরও বলেন, ‘এরই মধ্যে চরিত্রের একটি ঝলক প্রকাশ হয়েছে। সবাই খুব প্রশংসা করছে। সিনেমা মুক্তির পর বাকিটা সবাই দেখবে। আমি আসলে কতটা ভয়ংকর রূপে আসছি।’

সিনেমায় আনিয়া টেলর-জয় ছাড়াও অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, টম বার্ক, অ্যালাইলা ব্রাউন, আঙ্গুস স্যাপ্সন, আলয়েয়া ব্রাউন, ন্যাথান জোন্স, ন্যাট বুচন্যান ও ডেভিড কলিন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১০

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১১

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১২

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৪

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৫

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৬

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৭

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৮

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৯

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

২০
X