বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘টাইটানিক’ সিনেমার সেই ওভারকোট নিলামে

কেট উইন্সলেট ও ওভারকোট। ছবি : সংগৃহীত
কেট উইন্সলেট ও ওভারকোট। ছবি : সংগৃহীত

১৯১২ সালের ১৩ এপ্রিল উত্তর আটলান্টিক সাগরে ডুবে যায় সে সময়ের পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। পরে ১৯৯৭ সালে সেই ঘটনাকে উপজীব্য করে ‘টাইটানিক’ নামে সিনেমা নির্মাণ করেন জেমস ক্যামেরন। ছবিটি ভালো আয় করার পাশাপাশি অস্কারও পেয়েছিল। সিনেমার প্রধান দুই চরিত্র ‘জ্যাক’ ও ‘রোজ’ ফুটিয়ে তুলেছেন যথাক্রমে লিওনার্দো ডিকাপ্রিও ও কেট উইন্সলেট।

টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটের পরা গোলাপি ওভারকোট নিলামে তুলেছে নিউ জার্সির সংস্থা গোল্ডিন অনলাইন। প্রতিষ্ঠানটির সিইও কেন গোল্ডিন জানান, ওভারকোটটির দাম এক লাখ ডলার ছাড়িয়ে যাবে।

টাইটানিক ডোবার দৃশ্যে কেটের গায়ে এই ওভারকোট ছিল। পোশাকটিতে গোলাপি উলের ওপর কালো এমব্রয়ডারি করা। এর ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। গত শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পর তাতে অংশগ্রহণ করেন পাঁচজন।

আরও পড়ুন : কত কোটি ডলার ব্যবসা করল ‘বার্বি’?

গতকাল পর্যন্ত ওভারকোটের সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। নিলাম চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। নিলামকারী প্রতিষ্ঠানের আশা—ডলারের অংক সহজেই ছয়ের ঘর পার করবে। যিনি বেশি দাম দিতে পারবেন, তার সংগ্রহেই ওভারকোটটি যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে জানাল এআই

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিন দিন পর ট্রলারসহ উদ্ধার

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

১০

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

১১

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

১২

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৫

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

১৬

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

১৭

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

১৮

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

১৯

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

২০
X