কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাম্বারের দেওয়া জরিমানা দান করে দিলেন জনি

হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড ও জনি ডেপ।
হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড ও জনি ডেপ।

প্রাক্তন স্বামী হলিউড তারকা জনি ডেপের মানহানির মামলায় হেরে এক মিলিয়ন ডলার জরিমানা দিয়েছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। অ্যাম্বারের থেকে পাওয়া সেই অর্থ নিজের কাছে না রেখে দাতব্য সংস্থায় দান করেছেন জনি।

জানা গেছে, জনির জন্য এই এক মিলিয়ন জোগাড় করতে বীমা কোম্পানির সহায়তা নিতে হয়েছিল অ্যাম্বারকে। মামলায় হারার পর ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক প্রদানের জন্য অ্যাম্বারকে আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু এই অভিনেত্রী এত অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। সেইসঙ্গে এক মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার সক্ষমতা প্রকাশ করেন। অ্যাম্বারের এ আকুতি কানে নিয়েই মীমাংসা করেন আদালত।

মামলার নিষ্পত্তির জন্য ১৫ মিলিয়ন ডলার দিতে বলা হয়েছিল অ্যাম্বারকে, যার মধ্যে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে। বাকিটা শাস্তিমূলক। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন অভিনেত্রী। মীমাংসার মাধ্যমে অ্যাম্বার ডেপকে ১ মিলিয়ন ডলার দিয়েছেন।

জনি-অ্যাম্বারের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর থেকেই আদালতে তারা একে অন্যের প্রতি অভিযোগ করেছেন। প্রথমে অ্যাম্বার জনির বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। এরপর জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন দিতে হলো অ্যাম্বারকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X