বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

‘সকলেই নিরাপদে থাকুন, পরস্পরের খেয়াল রাখুন’

পপ তারকা ডুয়া লিপা। ছবি: সংগৃহীত
পপ তারকা ডুয়া লিপা। ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে গত ছয় দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিলেও এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা। অনুমান করা হচ্ছে, আগুনে এখন পর্যন্ত ১৫০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দাবানলে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। আগুনে মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এরইমধ্যে হলিউডের বহু তারকার বাড়ি পুড়ে গেছে। এবার এই তালিকায় নাম এসেছে পপ তারকা ডুয়া লিপার। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই গায়িকা। খবর: ডেইলি মেইল

ভিডিওতে দেখা যায় ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলস শহর ধোঁয়ায় ঢেকে গেছে। চারিদিকে আগুন আর আগুন। সপ্তাহ খানেক আগে কোথায় কি ছিল তার কিছুই বোঝা যাচ্ছে না। এমন একটি ভিডিও শেয়ার করে এই গায়িকা লিখেছেন, ‘যারা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাদের জন্য আমি কয়েকটি লিঙ্ক সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছি। আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালোবাসা পাঠালাম। সকলেই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।’

২০২০ সালে বেভার্লি হিলস্‌-এ বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া। লেলিহান দাবানলের আঁচ পড়েছে সেই বাড়ির ওপরে। নিরাপত্তার জন্যই তাকে সেই বাড়ি ছেড়ে চলে আসতে বলা হয়।

এখন পর্যন্ত ডেমি মুর, অ্যান্থনি হপকিনস্‌, প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ক্যামেরন ম্যাথেসন-সহ বহু তারকার বাড়ি পুড়ে ছাই হয়েছে এই দাবানলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X