বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ব্লু বিটল’

‘ব্লু বিটল’ সিনেমায় জোলো মারিডুয়েনা। ছবি : সংগৃহীত
‘ব্লু বিটল’ সিনেমায় জোলো মারিডুয়েনা। ছবি : সংগৃহীত

নতুন চলচ্চিত্র নিয়ে আসছে ডিসি স্টুডিওস। এবারের সিনেমার নাম ‘ব্লু বিটল’। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের ১৪তম চলচ্চিত্র এটি।

ডিসি কমিকসের ‘জেইমি রেইস’ চরিত্রকে ভিত্তি করে সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাঞ্জেল ম্যানুয়েল সটো। এর কেন্দ্র্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা জোলো মারিডুয়েনা। অন্য চরিত্রে আছেন আদ্রিয়ানা বারাজ্জা, ডামিয়ান আলকাজার, রাউল ম্যাক্স ট্রুজিলো, সুসান সারানডন, জর্জ লোপেজসহ অনেকে।

১৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। ২৫ আগস্ট মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

‘ব্লু বিটল’-এর গল্পে দেখা যাবে, জেইমি রেইস কলেজ থেকে স্নাতক করার পর নিজ শহর পালমেরা সিটিতে ফিরে আসে। ঘটনাপ্রবাহে শক্তিশালী সুপারহিরো ব্লু বিটলে পরিণত হন তিনি। ভিনগ্রহের একটি বায়োটেকনোলজির মাধ্যমে অন্যরকম এক শক্তির অধিকারী হন জেইমি। আকাশে ডানা মেলে ওড়া এবং অত্যাধুনিক অস্ত্রের সুপার পাওয়ার রয়েছে তার। আধুনিক এই বায়োটেকনোলজি নিজে থেকেই তার মালিক খুঁজে নেয়। অন্যদিকে ব্লু বিটলকে চ্যালেঞ্জ দিতে সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে রাউল ট্রুজিলোকে।

এই সিনেমার পরিকল্পনা করা হয় ২০১৮ সালের নভেম্বরে। এইচবিও ম্যাক্স থেকে নিয়ে আসা হয় অ্যাঞ্জেল ম্যানুয়েল সটোকে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। কেন্দ্রীয় চরিত্রে মারিডুয়েনাকে নির্বাচন করা হয় আগস্টে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১১

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১২

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৩

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৪

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৫

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৬

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৭

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৮

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৯

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

২০
X