কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০১:২২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো

হলিউড তারকা আল পাচিনো। ছবি : সংগৃহীত।
হলিউড তারকা আল পাচিনো। ছবি : সংগৃহীত।

তিরাশি বছর বয়সে বাবা হলেন হলিউড অভিনেতা আল পাচিনো। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে নতুন ইনিংস শুরু করলেন এই হলিউড তারকা। সংবাদমাধ্যম থেকে জানা যায়, এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আল পাচিনোর ২৯ বছরের বান্ধবী নুর আলফাল্লা।

চতুর্থবার বাবা হওয়ার খবরে আপ্লুত ‘স্কারফেস’ তারকা। হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, আল পাচিনো তার পুত্রের নাম রেখেছেন রোমান পাচিনো।

জানা যায়, আল পাচিনোর ঘরে আছে ৩০ বছরের এক কন্যা ও ১৮ বছর বয়সী দুই যমজ সন্তান। মজার খবর হচ্ছে, এখন পর্যন্ত আল পাচিনো তার কোনো বান্ধবী বা প্রেমিকাকেই বিয়ে করেননি।

এই অস্কারজয়ী অভিনেতার বাবা হওয়ার খবরে নাকি তেমন খুশি হতে পারেননি তার অন্য তিন সন্তান। যদিও সন্তানদের এমন ভাবনায় চিন্তিত নন আল পাচিনো।

৮৩ বছর বয়সে এসে চতুর্থ সন্তানের আগমনে উচ্ছ্বসিত আল পাচিনো। শোনা যাচ্ছে, বান্ধবী নুরের বিশেষ যত্নও নিচ্ছেন এই তারকা। চতুর্থ সন্তানের জন্য তিনি কখনো প্রস্তুত ছিলেন না ঠিকই, তবে আল পাচিনো বলেন, ‘এটা সুন্দর একটা অনুভূতি... আমার আরও সন্তান আছে, তবে সেও স্পেশাল!’

গত বছর আল পাচিনোর জন্মদিন উদ্যাপনের সময় নুরের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। করোনার সময় থেকেই নুর আলফাল্লার সঙ্গে থাকতেন পাচিনো।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষ দিক থেকে হলিউড অভিনেত্রী বেভারলি ডি’ অ্যাঞ্জেলোর সঙ্গে সম্পর্কে ছিলেন আল পাচিনো। পাঁচ-ছয় বছরের সম্পর্কে যমজ সন্তানের জন্ম দেন তারা। তবে বিয়ের পথে হাঁটেননি আল পাচিনো ও বেভারলি। ২২ বছরের যমজ সন্তানকে নিয়ে পরিবার তাদের। বর্তমান প্রেমিকা নুর আলফাল্লার সঙ্গে আল পাচিনোর বয়সের পার্থক্য ৫৪ হলেও তা বাধা হয়ে দাঁড়ায়নি তাদের সম্পর্কে।

যদিও বাবা হওয়ার খবর নাকি প্রথমে বিশ্বাসই করতে চাননি আল। জানা যায়, নুর আলফাল্লার গর্ভে যে তারই সন্তান রয়েছে, সে খবর নিশ্চিত করতে বান্ধবীকে পিতৃত্ব পরীক্ষার পরামর্শও দেন এই হলিউড তারকা। নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর নাকি ১১ সপ্তাহ পর্যন্ত আল পাচিনোকে জানাননি নুর আলফাল্লা। আল পাচিনো হয়তো সেই খবর শুনে খুশি হবেন না, সেই আশঙ্কা থেকেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১১

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১২

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৩

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৪

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৫

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৬

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৭

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৮

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৯

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

২০
X