বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেই নিশ্চিত নয় গ্রিন কার্ড, স্বপ্নভঙ্গের নতুন আতঙ্ক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্বপ্নের দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য অনেকেই বেছে নেন বিয়ের পথ। মনে করা হয়, নাগরিক কাউকে জীবনসঙ্গী হিসেবে পেলেই কেল্লাফতে! কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই কি মিলবে সেই পরম কাঙ্ক্ষিত সোনার হরিণ? উত্তরটা এখন আর আগের মতো সহজ নয়।

মাঝরাতে হঠাৎ দরজায় কড়া নেড়ে ইমিগ্রেশন কর্মকর্তারা যদি দেখেন স্বামী-স্ত্রী একই ছাদের নিচে নেই, তবে মুহূর্তেই চুরমার হয়ে যেতে পারে সব পরিকল্পনা।

বিয়ের আইনি কাগজ থাকলেও কেবল একসঙ্গে না থাকার কারণে বাতিল হয়ে যাচ্ছে হাজারো গ্রিন কার্ডের স্বপ্ন। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার দীর্ঘদিনের সহজ পথটি এখন কঠিনতম এক পরীক্ষায় পরিণত হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অধীনে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা-ইউএসসিআইএস এখন স্বামী-স্ত্রীর একত্রে বসবাসকে সবচেয়ে বড় শর্ত হিসেবে দেখছে।

৩০ বছরের অভিজ্ঞ অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন জানিয়েছেন, পড়াশোনা বা কাজের অজুহাতে আলাদা থাকলেও ইমিগ্রেশন কর্মকর্তারা তা মানছেন না। তাদের কাছে এখন প্রধান প্রশ্ন— দম্পতিরা প্রকৃত অর্থে দাম্পত্য জীবন যাপন করছেন কি না। কড়াকড়ির এখানেই শেষ নয়; গ্রিন কার্ডপ্রত্যাশীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমিয়ে মাত্র ১৮ মাস করা হয়েছে।

এছাড়া নিরাপত্তার অজুহাতে ১৯টি উদ্বেগজনক দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দেওয়া হয়েছে বহু প্রতীক্ষিত ডিভি লটারিও।

বর্তমানে কেবল আইনি বিয়ে নয়, বরং সম্পর্কের গভীরতা প্রমাণ করতে না পারলে গ্রিন কার্ড পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আবেদন করার আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X