বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জলদস্যু প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ছবি : ইনস্টাগ্রাম
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ছবি : ইনস্টাগ্রাম

বছরের শুরতেই জানিয়েছিলেন হলিউডের নতুন সিনেমায় নাম লেখিয়েছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। রুশো ব্রাদার্সের প্রযোজনায় ‘দ্য ব্লাফ’ শিরোনামের নতুন গল্পে অভিনয় করবেন তিনি। খবর : দ্য হিন্দু

সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেতা কার্ল আরবানকে। শনিবার (২ মার্চ) ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

ইনস্টা স্টোরিতে শেয়ার করা পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার পরবর্তী হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’। রুশো ব্রাদার্সের প্রযোজনায় গল্পে প্রধান চরিত্রে অভিনয় করছি । আগামী জুনে শুরু হবে শুটিং।’

প্রিয়াঙ্কার পোস্টটি স্বামী নিক জোনাসও শেয়ার করেছেন। সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি।

গণমাধ্যমের তথ্য মতে সিনেমায় প্রিয়াঙ্কাকে একজন সাবেক জলদস্যুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এরপর নিজের অতীতে ঘটে যাওয়া সব পাপের পরিণতি থেকে পরিবারকে বাঁচাতে সময়ের সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে।

সিনেমাটি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন ফ্র্যাঙ্ক ই ফ্লোয়ার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X