বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ধর্ষ রূপে ববি ব্রাউন

ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। ছবি : সংগৃহীত
ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। ছবি : সংগৃহীত

ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। নেটফ্লিক্সে তার হরর, ড্রামা সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর থেকেই ভৌতিক গল্পে অভিনয়ের ক্ষেত্রে তিনি নির্মাতাদের পছন্দের তালিকায় চলে আসেন। ৮ মার্চ মুক্তি পাচ্ছে তার আরও একটি হরর সিনেমা। নাম ‘ডামজেল’। এটি পরিচালনা করেছেন হুয়ান কার্লোস ফ্রেসনাদিলো। খবর : আইএমডিবি।

সিনেমায় দুর্ধর্ষ এক নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববি ব্রাউনকে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে এমনই বার্তা দিলেন অভিনেত্রী। ২ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় প্রাচীন একটি রাজপ্রসাদ। রানির চরিত্রে ববি ব্রাউন। বিয়ের জন্য তাকে সাজিয়ে দিচ্ছে দায়িত্বরত দাসীরা। বিয়ের সম্পন্ন হওয়ার দিন রাতেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। মুহূর্তেই বদলে যায় জীবন। নানারকম ভৌতিক সমস্যার সম্মুখীন হতে থাকেন তিনি। এমন পরিস্থিতি থেকে নিজেকে রক্ষায় ভয়ংকর হয়ে ওঠেন ববি। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। ৮ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

‘ডামজেল’ সিনেমায় মিলি ববি ব্রাউনের চরিত্রের নাম ‘ইলোদি’। প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রে উইনস্টন, ব্রুক কার্টার, নিক রবিনসন, রবিন রাইট, মিলো টমি, নিকোল জোসেপ, ইজরা ফারুক খান, টাঁসা লিম ও সনিয়া নিসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১০

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১১

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১২

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৩

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৪

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৫

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৬

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৭

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৮

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৯

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

২০
X