বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিসমাস মাতাবে দ্য রক

অভিনেতা ডোয়াইন জনসন। ছবি : সংগৃহীত
অভিনেতা ডোয়াইন জনসন। ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় নায়ক ডোয়াইন জনসন। পৃথিবীজুড়ে অ্যাকশন নায়ক হিসেবে খ্যাতি রয়েছে তার। কাজ করেছেন সুপার হিরো চরিত্রেও। তবে ভক্তরা তাকে ‘দ্য রক’ নামেই বেশি চেনেন। চলতি বছর আসছে তার আরও একটি নতুন সিনেমা। শিরোনাম ‘রেড অন’। এরই মধ্যে সিনেমার বেশ কিছু ক্লিপ প্রকাশ পেয়েছে ইউটিউবে।

একঝাঁক মার্ভেল তারকা নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন জেক কাসদান। সিনেমার শুটিং এখনো চলছে। অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ধাঁচে নির্মিত সিনেমার গল্প লিখেছেন হিরাম গার্সিয়া।

আমাজন এমজিএম স্টুডিওর ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে নভেম্বরের ১৫ তারিখ। এর নির্মাণ বাজেট ২৫০ মিলিয়ন মার্কিন ডলার।

হলিউডভিত্তিক গণমাধ্যম সিনেমাব্লেন্ডকে দেওয়া সাক্ষাৎকারে ডোয়াইন জনসন সিনেমাটি সম্পর্কে বলেন, এ বছরের ক্রিসমাসে আমার নতুন সিনেমা ‘রেড অন’ বড় পর্দায় মুক্তি পাবে। এটি আমার পক্ষ থেকে রক ভক্তদের জন্য ক্রিসমাস উপহার। কাজটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বাকি শুটিং এ মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। আমরা সবাই খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে। আশা করছি সব ধরনের দর্শকের কাছে এটি সমান জনপ্রিয়তা পাবে। এ ছাড়া আমেরিকান বেশ কিছু সুপার হিরো এ সিনেমায় অভিনয় করছে।

এদিকে নভেম্বরে রকের আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। ‘মোনা-২’ শিরোনামে এ অ্যানিমেশন সিনেমায় মাউই চরিত্রে কণ্ঠ দিয়েছেন রক। যেটির ট্রেলারও প্রকাশ হয়েছে। ক্রিসমাস উপলক্ষে এ তারকার দুটি সিনেমা এরই মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে।

‘রেড অন’ সিনেমায় রকের চরিত্রের নাম ‘ক্যালাম ড্রিফট’। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন মার্ভেল তারকা ক্রিস ইভানস, কিয়েরনান শিপকা, লুসি লিউ, ম্যারি এলিজাবেথ ইলিস, নিক ক্রোল ওয়েসলি কিমেলের মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X