বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৩:৩৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিক বাংলা হোটেলে কী খাওয়াবেন মোশাররফ করিম 

আধুনিক বাংলা হোটেলে কী খাওয়াবেন মোশাররফ করিম 
আধুনিক বাংলা হোটেলে কী খাওয়াবেন মোশাররফ করিম 

দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকি কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো কাজী আসাদের পরিচালনায়, চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

মঙ্গলবার (৯ মে) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জিসহ আরও অনেকেই। আধুনিক বাংলা হোটেলের মাধ্যমে আবারও চরকি-তে হাজির হচ্ছেন মোশাররফ করিম। উল্লেখ্য এর আগে চরকি অরিজিনাল ফিল্ম দাগ- এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এই প্রথম তাকে দেখা যাবে চরকির কোনো অরিজিনাল সিরিজে।

সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, চরকির কন্টেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চরকি সিরিজে অভিনয় করার আর তরুণ প্রতিভাবান কাজী আসাদের কারণে সেই সুযোগটাও এসে গেল। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুণ মেধাবী নির্মাতা আসাদের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমার অনেকগুলো নির্মাণে মোশাররফ ভাই দারুণ ছিল, দর্শকনন্দিত হয়েছিল সেই সময়ে। এবার চরকির মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে সেটা আমি নিশ্চিত।

জানা গেছে, খুব শিগগিরই চরকিতে সিরিজটি রিলিজের লক্ষ্য সামনে রেখে এর মধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের প্রস্তুতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X